1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এলো ২.৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স

  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১.৫৯ এএম
  • ১৮৯ Time View

দেশে চলতি মে মাসের প্রথম ২০ দিনে ২৬২ কোটি ২০ লাখ বা ২ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সেই হিসাবে প্রতিদিন রেমিট্যান্স আসছে ১৩ কোটি ডলারেরও বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ২০ মে একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের মে মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে এবার একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৬৪৩ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ৯ শতাংশ।

এর আগে গত এপ্রিল মাসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তার আগের মাসে অর্থাৎ মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসে, তখন দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। আর চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের জানুয়ারিতে, ওই মাসে প্রবাসী আয় ছিল ৩১৭ কোটি মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com