1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ওয়াটার.অর্গ-এর ওয়াশ ফাইন্যান্সিং অংশীদারিত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭.০৩ পিএম
  • ১০৮ Time View

ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ওয়াটার.অর্গ যৌথভাবে তাদের কৌশলগত ওয়াটারক্রেডিট (WaterCredit) সহযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এ উপলক্ষে ১০ মে ২০২৬ তারিখে ঢাকার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হল (গ্রাউন্ড ফ্লোর)-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ট্রাস্ট ব্যাংক পিএলসির এসএমই বিভাগ।

এই অংশীদারিত্বের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি আগামী তিন বছরে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH – Water, Sanitation and Hygiene) খাতে ৩৫০ কোটি টাকার একটি বিশেষায়িত ঋণ পোর্টফোলিও গঠন করবে। এ উদ্যোগের মাধ্যমে দেশের পানি ও স্যানিটেশন খাতে কার্যরত এমএসএমই এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানসমূহের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট (এসএফডি)-এর পরিচালক চৌধুরী লিয়াকত আলী। তিনি তাঁর বক্তব্যে দেশের ব্যাংকিং খাতে সবুজ ও টেকসই অর্থায়ন সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরেন।

ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী তাঁর প্রাতিষ্ঠানিক বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও প্রভাবভিত্তিক অর্থায়নের প্রতি ব্যাংকের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ওয়াটার.অর্গ বাংলাদেশ-এর প্রতিনিধিবৃন্দ এবং আর্থিক ও উন্নয়ন খাতের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর, ক্রেস্ট বিনিময় এবং নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com