বাংলাদেশে টেকনো স্পার্ক ৫০ সিরিজের আনুষ্ঠানিক পথচলার দশদিন এর মধ্যে এই লাইনআপের মূল আকর্ষণ হয়ে উঠেছে স্পার্ক ৫০ ফাইভজি। দৈনন্দিন ব্যবহারে এতটা মানানসই এই ফোনটি, যে এ নিয়ে কথা না বলে উপায় নেই। বড় মাপের হাই-রিফ্রেশ রেটের ডিসপ্লে, শক্তিশালী ফাইভজি প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, বড় ব্যাটারি আর প্রতিদিনের ব্যবহারের জন্য পারফেক্ট ডিজাইন, কী নেই এতে? আর এর সবচেয়ে বড় আকর্ষণের জায়গাটি হচ্ছে এই যে, ফোনটি ব্যবহার করে প্রত্যাশার চেয়েও বেশি বাস্তবসম্মত অভিজ্ঞতা পাওয়া যায় বাস্তবসম্মত অভিজ্ঞতা পাওয়া যায়। তাই ব্যবহার করে পাওয়া যায় দারুণ অভিজ্ঞতা।
তাই ফোনটির কয়েকদিন চালানোর পরেই যে বিষয়টি সবচেয়ে বেশি নজরে আসে, তা হলো সবমিলিয়ে এটি ব্যবহারের অভিজ্ঞতাটাই। ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকায় নিয়মিত ব্যবহার হয় একেবারে স্মুথ। ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, শর্ট ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং বা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া, সবকিছুই হয় ঝামেলা ছাড়াই। গ্লোবালি বিভিন্ন রিভিউতে ফোনটির মজবুত ডিজাইন এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের কথা বলা হয়েছে। এটি আসলে এমন একটি ডিভাইস, যা মাঝে মাঝে শো-অফ এর চেয়ে বরং নিয়মিত ও দীর্ঘসময় ব্যবহার করার জন্যই তৈরি। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+প্রসেসর সেই অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। ফলে, দৈনন্দিন সকল কাজ, যোগাযোগ, বিনোদন এবং হালকা ধাঁচের গেমিংও বেশ ভালোভাবেই চালিয়ে নেওয়া যায়। পাওয়া যায় দারুণ দ্রুত পারফরম্যান্স।
ব্যাটারি লাইফ হলো স্পার্ক ৫০ ফাইভজি-এর অন্যতম বড় শক্তি। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ফলে ফোনটি ব্যবহারে চার্জিং নিয়ে মোটেও দুশ্চিন্তা করতে হয় না। দীর্ঘসময়ের যাতায়াত, টানা অনেকক্ষণ স্ক্রিন ব্যবহার, স্ট্রিমিং, কল বা সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহারেও বারবার চার্জ দেওয়া নিয়ে ভাবতে হয় না। আর প্রয়োজনের সময় দ্রুত চার্জ হয়ে যাওয়ার সুবিধাও রয়েছে অনেকরকম। মোটকথা, চার্জিং নিয়ে ঝামেলা এড়িয়ে চলতে চান যারা, এই ব্যাটারি ব্যাকআপ ফিচারটি তাদের জন্য ফোনটিকে আরো বিশেষভাবে উপযোগী করে তোলে।
ক্যামেরা সেটআপে ফোনটি চালানোর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। কেননা স্পার্ক ৫০ ফাইভজি-তে থাকা ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকায় ভালো মানের ফটোগ্রাফি এখন সকলের হাতের মুঠোয়। সহজ ও কার্যকর পদ্ধতিতে তোলা যাবে স্পষ্ট ও প্রাণবন্ত সব ছবি। ফোনটির বিভিন্ন রিভিউতেও ভালো ডে-লাইট ফটোগ্রাফির কথা উঠে এসেছে, যা এই সেগমেন্টের ব্যবহারকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। ফলে নিজেদের পারিবারিক মুহূর্ত, সাধারণ পোর্ট্রেট বা দ্রুত সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়া কনটেন্ট, সবক্ষেত্রেই খুব সহজে এই ক্যামেরাটিকে কাজে লাগানো যায়।
স্পার্ক ৫০ ফাইভজি-কে আরো আধুনিক করে তুলেছে এর বিভিন্ন ফিচার। এতে রয়েছে আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং আইওএস-এর সঙ্গে ইনস্ট্যান্ট ট্রান্সফার ইত্যাদি বিশেষ সব সুবিধা। এগুলো শুধু ফোনটির স্পেসিফিকেশন তালিকার অংশই নয়, বরং পরিপূর্ণ অভিজ্ঞতার পেছনের চাবিকাঠি। এই ফোনের ডিজাইনে বিশেষ নজর দেওয়া হয়েছে স্বাচ্ছন্দ্য, স্থায়িত্ব আর আরামদায়ক ব্যবহারের দিকে, যার ফলে ব্যালান্সড অভিজ্ঞতা নিশ্চিত করে।
স্পার্ক ৫০ ফোরজি মডেলটিও এক্ষেত্রে আলাদাভাবে উল্লেখযোগ্য, কারণ এই সিরিজের অন্যতম আরেকটি শক্তিশালী দিক হচ্ছে এই ডিভাইসটি। যদিও ফাইভজি মডেলটিই এখন পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, তবে ফোরজি সংস্করণে রয়েছে এই সিরিজের সবচেয়ে বড়, অর্থাৎ ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল স্টেরিও স্পিকার এবং আইআর রিমোট কন্ট্রোল, টেকনো এআই ও ফ্রিলিংক ২.০-এর মতো বেশ কিছু কার্যকর ফিচার। বিশেষ করে যারা ফোন কেনার সময় ব্যাটারির দিকটায় সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য এটি হতে পারে সেরা একটি পছন্দ।
বাংলাদেশের বাজারে এই সিরিজের দামও বেশ হাতের নাগালে রাখা হয়েছে। ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টে স্পার্ক ৫০ ফোরজি পাওয়া যাচ্ছে ১৭,৪৯৯ টাকায় এবং এটির ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম পড়ছে ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে স্পার্ক ৫০ ফাইভজি-এর ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের বর্তমান বাজারমূল্য ২৩,৯৯৯ টাকা। এত সাশ্রয়ী দামের মধ্যে স্পার্ক ৫০ ফাইভজি একটি দুর্দান্ত স্মার্টফোন, যা ব্যবহারে একইসঙ্গে পাওয়া যাবে দারুণ পারফর্ম্যান্স, আধুনিক মানের কানেক্টিভিটি এবং বাস্তবসম্মত ব্যবহারের একটি সামগ্রিক অভিজ্ঞতা। তাই এই ফোনটি এক সপ্তাহ ব্যবহারের পর বিষয়টা খুব সহজভাবে বলা যায়। টেকনো স্পার্ক ৫০ ফাইভজি আপনার দৈনন্দিন প্রয়োজনকে খুব ভালোভাবে বুঝতে পারে। দেখতে খুব স্টাইলিশ, পারফর্ম্যান্সে শক্তিশালী কিন্তু ব্যবহারে একেবারেই জটিল নয়। তাই প্রতিদিনের ব্যবহারে আপনার ভরসার সঙ্গী হতে পারে এই ফোনটি। কেননা নতুন স্পার্ক ৫০ সিরিজের লাইনআপে তাই অন্য সব ফোনকে ছাড়িয়ে সবচেয়ে বেশি উজ্জল স্পার্ক ৫০ ফাইভজি।