1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন ভক্তরা ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে লভ্যাংশ ঘোষণা করেছে সোনারবাংলা ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন সৈয়দপুরে ট্রাস্ট ব্যাংক পিএলসির SICIP Entrepreneurship Development Program (Batch-2) সফলভাবে সম্পন্ন সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে

  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬, ৬.৩৮ পিএম
  • ৫৩ Time View

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৬সি এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ, ইন্টেলিজেন্ট এআই ফিচার ও প্রিমিয়ামের মতো ডিজাইনের সমন্বয়ে তৈরি অপো এ৬সি বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য আরও উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা নিয়ে এসেছে। এই সেগমেন্টের অন্যতম শক্তিশালী ব্যাটারি-কেন্দ্রিক স্মার্টফোন হিসেবে ডিভাইসটি স্টাইলিশ ডিজাইন, প্রতিদিনের নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তির মধ্যে চমৎকারভাবে সমন্বয় করেছে।

অপো এ৬সি-এর মূল আকর্ষণ হিসেবে রয়েছে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ৬ বছর পর্যন্ত টেকসই ব্যাটারি লাইফ নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে। যারা সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভর করেন, তাদের জন্য ডিভাইসটি চার্জিংয়ের দুশ্চিন্তা কমিয়ে দীর্ঘমেয়াদি ব্যাটারি স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। স্মার্টফোনটিতে রয়েছে রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা, যার মাধ্যমে প্রয়োজনে অন্যান্য ডিভাইস চার্জ দেওয়া যাবে। কাজ, বিনোদন, গেমিং কিংবা চলার পথে কানেক্টেড থাকার প্রয়োজন, সবকিছুর জন্যই অপো এ৬সি নিরবচ্ছিন্ন পাওয়ার ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিতে সক্ষম।

অপো এ৬সি-এ সর্বাধুনিক এআই-চালিত ফটোগ্রাফি ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেস। এআই ইরেজারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ছবির অনাকাঙ্ক্ষিত অবজেক্ট বা বিভ্রান্তিকর অংশ মুছে ফেলতে পারবেন। অন্যদিকে, এআই ক্লিয়ার ফেস ছবির পোর্ট্রেইটকে আরও পরিষ্কার ও ডিটেইল করে তুলবে। এই স্মার্ট এআই ফিচারগুলো আলাদা কোনো প্রফেশনাল এডিটিং দক্ষতা ছাড়াই প্রতিদিনের ফটোগ্রাফিকে আরও সহজ, স্মার্ট ও সৃজনশীল করে তুলবে।

দীর্ঘমেয়াদি স্মুথ ব্যবহার নিশ্চিত করতে অপো এ৬সি-এ রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন। এই অপ্টিমাইজেশন ডিভাইসটির স্মুথনেস, রেসপন্সিভনেস ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে চার বছর পর্যন্ত ধরে রাখতে সহায়তা করবে। মাল্টিটাস্কিং, অ্যাপ সুইচিং, গেমিং কিংবা বিনোদন, সবক্ষেত্রেই ব্যবহারকারীরা দীর্ঘসময় ধরে ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

ব্যাটারি ও পারফরম্যান্সের পাশাপাশি, অপো এ৬সি-এ আরও কিছু ব্যবহারকারীবান্ধব ফিচার রয়েছে। ডিভাইসটিতে আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স উইথ স্প্ল্যাশ টাচ সুবিধা রয়েছে। ফলে, পানির ছিটা বা ভেজা হাতে ব্যবহার নিয়ে এখন আর দুশ্চিন্তার কারণ নেই। এছাড়াও, রয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা আরও স্মুথ স্ক্রলিং, প্রাণবন্ত ভিজ্যুয়াল ও উজ্জ্বল আলোতেও উন্নত ভিউয়িং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

গেমিংপ্রেমীদের জন্য অপো এ৬সি দিচ্ছে সর্বোচ্চ ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৩ ঘণ্টার স্মুথ গেমিং অভিজ্ঞতা, যা দীর্ঘসময় গেম খেলার সময় স্থিতিশীল ও রেসপন্সিভ পারফরম্যান্স নিশ্চিত করবে। প্রিমিয়ামের মতো ডিজাইন, পলিশড ফিনিশ ও হাতে ধরার ক্ষেত্রে আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি, স্মার্টফোনটি স্টাইল, স্থায়িত্ব ও কার্যকারিতার ভারসাম্যপূর্ণ সমন্বয় তৈরি করেছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপোতে আমরা সবসময় সর্বাধুনিক প্রযুক্তিকে আরও সহজলভ্য করার চেষ্টা করি, যেখানে গুণগত মান বা ব্যবহার অভিজ্ঞতার সাথে কোনো আপস করা হয় না। অপো এ৬সি-এর মাধ্যমে আমরা এমন একটি স্মার্টফোন নিয়ে এসেছি, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি স্থায়িত্ব, ইন্টেলিজেন্ট এআই উদ্ভাবন ও নির্ভরযোগ্য দৈনন্দিন পারফরম্যান্স নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি, সাশ্রয়ী মূল্যে প্রিমিয়ামের মতো ডিজাইন ও দীর্ঘমেয়াদ-উপযোগী ডিভাইস খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য অপো এ৬সি হবে আদর্শ পছন্দ।”

একইসাথে, অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে অপো এ৬সি ক্রেতারা এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উপভোগ করতে পারবেন, যা ব্যবহারকারীদের জন্য আরও নিশ্চিন্ত বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করবে। এ উদ্যোগের মাধ্যমে অপো চায় ক্রেতারা যেন নিশ্চিন্তভাবে ঈদ উদযাপন করতে পারেন। এছাড়াও, এ উৎসব অফারে আকর্ষণীয় লাইফস্টাইল গিফট থাকছে; যার মধ্যে রয়েছে অপো ও’প্যাড ডিভাইস, ও’লাইক টিডব্লিউএস ইয়ারবাড, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। পাশাপাশি, ক্রেতারা সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন, যা এই ঈদে পছন্দের অপো স্মার্টফোনে আপগ্রেড করাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে।

ফেদার হোয়াইট ও স্টোন ব্রাউনের মতো দুইটি অনন্য রঙে এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে অপো এ৬সি। ডিভাইসটির ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৬,৯৯৯ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com