1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯.৫২ পিএম
  • ২৭৮ Time View

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলিকগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত শাকিলা আক্তার (২২) বাঘা পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে। প্রায় ছয় বছর আগে পার্শ্ববর্তী কলিগ্রাম গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশিক মাহমুদের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে শান্ত নামে পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের আগে শাকিলা ও আশিকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। কয়েক দিন আগে পারিবারিক বিরোধের জেরে শাকিলা বাবার বাড়িতে চলে আসেন।

প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার রাতে স্বামী আশিক মাহমুদের সঙ্গে মোবাইল ফোনে শাকিলার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মানসিক চাপ ও অভিমানের কারণে শুক্রবার ভোরে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের স্বামী আশিক বর্তমানে অন্য জেলায় ধান কাটার শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com