1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড

ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন

  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩.১১ পিএম
  • ২২৩ Time View

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এছাড়া তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি আগামী ১৩ মে শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি ২১ মে থেকে শুরু হবে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ২৪ থেকে ২৭ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রার টিকিট ২১ থেকে ২৫ মে পর্যন্ত বিক্রি হবে ৩১ মে থেকে ৪ জুনের যাত্রার জন্য। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮ থেকে ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।

ঈদ আজহা উপলক্ষ্যে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, জয়দেবপুর-পার্বতীপুরসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া কোরবানির পশু পরিবহনে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে ঢাকাগামী তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালিত হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় টিকিট কালোবাজারি রোধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধ, স্টেশনে নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা ও বিমানবন্দর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।

এছাড়া ২৩ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। যাত্রীর চাপ সামাল দিতে আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com