1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Title :
টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত ‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন, দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ ক্যাশলেস ডিজিটাল শিক্ষার প্রসারে উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ ঝুঁকির তালিকা থেকে ডোরিন পাওয়ারের নাম সরাল ডিএসই সিঙ্গার ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ও মূলধন বৃদ্ধির ঘোষণা Price Sensitive Information of KDS Accessories Limited

ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ

  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬, ৫.৩৫ পিএম
  • ২৫৮ Time View

ঢাকা, ৬ মে ২০২৬: ত্যাগ, উদারতা আর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বছরের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-আজহা। এসময় সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেবার এই মুহূর্তগুলো সবসময় হয় বিশেষ। আমাদের সাধারণ দিনগুলোকে আরও সুন্দর, আনন্দময় এবং স্মরণীয় করে তুলে ঈদের এই উৎসব।

এই উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিতে ভিভো নিয়ে এসেছে এক বিশেষ ঈদ অফার— “ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল!”। গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রঙিন এবং আনন্দময় করে তুলতেই এই ক্যাম্পেইনটি চালু করা হয়েছে। এই অফারটি ৬ মে থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ২৮ মে, ২০২৬ পর্যন্ত। অর্থাৎ, পুরো ২৩ দিন জুড়ে গ্রাহকরা এই ক্যাম্পেইনের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

ঈদের কেনাকাটায় গ্রাহকদের আনন্দ আরও বাড়াতে নির্দিষ্ট কিছু ভিভো স্মার্টফোন কিনেই পাবেন এক্সক্লুসিভ লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ। যেখানে আছে দারুণ সব প্রিমিয়াম লাইফস্টাইল রিওয়ার্ড।

ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে পোর্টেবল পাওয়ার স্টেশন। এছাড়াও থাকছে ডিপ ফ্রিজ, মাইক্রোওভেন, ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধা। যা, প্রতিটি কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করবে।

ভিভো ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো- এই মডেলগুলো কিনলেই মিলবে লাকি ড্র-এর সুযোগ। গ্রাহকদের নিত্যদিনের চাহিদার কথা মাথায় রেখে নির্ভরযোগ্য এই স্মার্টফোনগুলোতে অফারগুলো রাখা হয়েছে।

লাকি ড্র-এর আওতায়, ওয়াই৩১ডি মডেলটি কিনলে নিশ্চিত উপহার হিসেবে থাকছে একটি ডাব্লিউ ওয়ান এসই স্মার্টওয়াচ। সেই সাথে লাকি ড্র-তে অংশ নিয়ে আরও বড় কোনো পুরস্কার জিতে নেওয়ার বাড়তি সুযোগ তো থাকছেই।

শুধু উপহার নয়, কানেক্টিভিটি সুবিধা বাড়াতে গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে বিশেষ ইন্টারনেট সুবিধা দিচ্ছে ভিভো। ওয়াই০৫, ওয়াই১১ডি, ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৬০ লাইট, ভি৭০ এফই এবং ভি৭০ মডেল কিনলে গ্রাহকরা পাবেন ৭ দিনের জন্য ৫ জিবি ইন্টারনেট ফ্রি। যা, উৎসবের সময় স্মুথ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এছাড়া মাইজিপি অ্যাপে থাকছে এক্সক্লুসিভ ডাটা অফার- ২৯৮ টাকায় ৩০ দিনের জন্য ৪০ জিবি এবং ৯৯ টাকায় ৭ দিনের জন্য ১০ জিবি ইন্টারনেট। নতুন ভিভো স্মার্টফোনে মাইজিপি অ্যাপে লগইন করলে এই অফারগুলো ৬ মাস পর্যন্ত একাধিকবার উপভোগ করা যাবে।

দেশব্যাপী অনুমোদিত ভিভোর আউটলেট থেকে নির্দিষ্ট সময়ের জন্য এই অফারগুলো পাওয়া যাবে।

উদ্ভাবনী স্মার্টফোন, আকর্ষণীয় রিওয়ার্ড এবং শক্তিশালী কানেক্টিভিটি সুবিধার সমন্বয়ে ভিভো এই ঈদে গ্রাহকদের জন্য একটি আরও স্মরণীয় এবং পূর্ণাঙ্গ উৎসব অভিজ্ঞতা তৈরি করতে চায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com