1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Title :
ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন শুরু

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৮.৩৮ পিএম
  • ২৫১ Time View

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে ৩ মে ২০২৬, রবিবার থেকে মাসব্যাপী ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আহমেদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. কে. মোহাম্মদ জাওয়াদুল হক এতে বক্তব্য প্রদান করেন। এ সময় এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ^জিৎ কুমার দে, মুহাম্মদ আনছারুল কবির ও মোহাম্মদ ফয়সল খান, এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ ওমর ফারুকসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, জোন প্রধান ও শাখাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।

মুহম্মদ বদিউজ্জামান দিদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষুদ্র আমানতকারীদের অন্তর্ভূক্তির মাধ্যমে ব্যাংকের ফান্ড ফ্লো বৃদ্ধির পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং সকল মানুষের নিকট ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ ক্যাম্পেইন-এর আয়োজন করা হয়েছে। এসময় তিনি ব্যাংকের সকল কর্মকর্তাদের আরো আন্তরিক ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন। দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংকে গ্রাহকদেরকে আস্থার সাথে নির্বিঘেœ সকল ধরণের ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকগণ আকর্ষণীয় মুনাফায় সর্বনি¤œ ৫ হাজার টাকা থেকে যেকোনো পরিমাণের মেয়াদি সঞ্চয় করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com