1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Title :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড নিরাপদ ও স্বল্পব্যয়ে ক্যাশলেস লেনদেন গড়তে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক

সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় ভিলেন দক্ষিণী সুপারস্টার জগপতি বাবু

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১১.২৫ এএম
  • ২১৫ Time View

ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমাটি। এতে সালমানের নায়িকা পূজা হেগড়ে। তবে ছবিটির শিল্পী তালিকা প্রতিনিয়তই বড় হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে দর্শক উন্মাদনাও।

প্রকল্পের জন্য দক্ষিণী অভিনেতা ভেঙ্কটেশকে বোর্ডে নেওয়ার পর শোনা যাচ্ছে দক্ষিণের আরেক জনপ্রিয় তারকা জগপতি বাবুর নামও। অ্যাকশন-কমেডি ঘরানার ছবিটির জন্য বাবুকে চুক্তিবদ্ধ করেছেন সালমান।

বলা হচ্ছে সালমান শিল্পী তালিকাকে শক্তিশালী করতে কোনো কমতি রাখছেন না। সুপারস্টার তার দলের সঙ্গে বসেছেন এবং তার পছন্দের অভিনেতাদের যুক্ত করছেন।

বলিউড হাঙ্গামার মতে, সালমান জগপতি বাবুকে চূড়ান্ত করেছেন। যিনি তেলেগু ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার। সূত্রটি আরও জনিয়েছে, দলটি সালমানের সঙ্গে লড়াই করার জন্য সিনেমায় একজন আদর্শ ভিলেন চেয়েছিল।

সূত্রমতে, এই মুহূর্তে ভিলেন চরিত্রের জন্য তাদের কাছে জগপতি বাবুর চেয়ে ভালো আর কেউ নেই। এর আগে জগপতি বাবুর ‘দাবাং থ্রি’ এর অংশ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর তা হয়নি।

‘কাভি ঈদ কাভি দিওয়ালিতে পূজা’ ছবিতে আরও থাকবেন ‘বিগবস ১৩’এর তারকা শেহনাজ গিল, জ্যাসি গিল, সিদ্ধার্থ নিগম ও রাঘব জুয়াল। এই সিনেমার মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করছেন শেহনাজ।

‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ আসছে ৩০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com