1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান মন্ত্রণালয়ের এপেক্স ফুটওয়্যার দেবে ১৫% নগদ, ১৫% বোনাস লভ্যাংশ ডিএসইতে সপ্তাহজুড়ে সূচকের উত্থান, বাজার মূলধনে পতন ডিজিটাল ব্যাংকিংয়ে প্রবেশের অনুমতি পেল ৪ প্রতিষ্ঠান ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার

ডিপোজিট ও রিকভারি মান্থ উপলক্ষে প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭.০৯ পিএম
  • ২১২ Time View

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬ – দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র চলমান ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’- এর অংশ হিসেবে শনিবার, ২৫ এপ্রিল, কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লার টাউনহল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ; এসইভিপি ও কনজিউমার ব্যাংকিং প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ এবং এসইভিপি ও রিকভারি প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেইন। এছাড়াও শাখার সকল কর্মকর্তা-কর্মচারীগণ মিটিংয়ে অংশগ্রহণ করেন।

অন্যদিকে, সিলেটে অনুষ্ঠিত টাউনহল মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি ও এসএমই এবং এগ্রি ব্যাংকিং প্রধান আসিফ খান। এছাড়াও সংশ্লিষ্ট শাখা ও উপশাখার সকল কর্মকর্তা- কর্মচারীগণ মিটিংয়ে অংশগ্রহণ করেন।

উভয় মিটিংয়ে অংশগ্রহণকারীরা ‘ডিপোজিট ও রিকভারি মান্থ ২০২৬’-এর সফল বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডিপোজিট বৃদ্ধি এবং ব্যাংকের উন্নয়নমূলক কাজে গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com