1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭.০৬ পিএম
  • ১৭৮ Time View

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬:
আইএফআইসি ব্যাংক পিএলসি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমকে আরো সুসংহত ও গ্রাহকসেবা উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ব্যাংকিং লোগো উন্মোচন ও স্লোগান ঘোষণা করেছে। একই সঙ্গে গ্রাহকদের জন্য আরো সহজ, দ্রুততর ও কার্যকর সেবা নিশ্চিত করতে পাঁচটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং সারা দেশে ইসলামিক ব্যাংকিং সেবা ডেস্ক এর উদ্বোধন করা হয় ।

রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে লোগোটি উন্মোচন করেন এবং “শুদ্ধতা ও বরকতের সমন্বয়” শীর্ষক স্লোগান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি শাখা ও উপশাখায় ব্যাংকিং সেবা ডেস্ক কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “আইএফআইসি ব্যাংকে ইসলামিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে স্লোগান, লোগো এবং সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। অদূর ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী ও চাহিদাভিত্তিক নতুন প্রোডাক্ট বাজারে আনা হবে।”

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন বলেন, “বাংলাদেশে ইসলামিক ব্যাংকিংয়ের চাহিদা ও প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। আইএফআইসি ব্যাংকের শক্তিশালী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তরুণরাই হবে এ খাতের সম্প্রসারণের চালিকাশক্তি। আমাদের লক্ষ্য হলো সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তরুণদের দক্ষতা ও গ্রাহকবান্ধব সেবার মানকে আরো সুদৃঢ় করা।”

পরিশেষে, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ জামাল উদ্দীনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com