1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

ইমরানকে রুখতে, ইসলামাবাদে সেনা মোতায়েন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১০.১৮ এএম
  • ১৫৯ Time View
ইমরান খান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তার প্রবেশের পর সেখানে সব রকম বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। ডনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বুধবার (২৫ মে) দিনগত মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার গাড়িবহরসহ ইসলামাবাদে পৌঁছান।

এদিকে, ইসলামাবাদের ডি–চকে পুলিশি বাধা ও গুলির মুখেও পিটিআইয়ের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। আর সেখানে জড়ো হওয়া কর্মী-সমর্থকদের সঙ্গে আজাদি মার্চের (লং মার্চ) কর্মসূচিতে যোগ দেবেন ইমরান।

এরই মধ্যে সেখানে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

এ বিষয়ে একটি প্রজ্ঞাপন টুইট করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদ অনুযায়ী রেড জোনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রেড জোনের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, প্রেসিডেন্সি, পাকিস্তান সচিবালয় এবং কূটনৈতিক ছিটমহল।

এর আগে, ইসলামাবাদ অভিমুখে আসার পথে হাসান আবডালে যাত্রাবিরতি করেন ইমরান খান। সেখানে তিনি বলেন, আমদানি করা সরকার নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমরা ডি-চক খালি করবো না।

বুধবার সকালে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ পাঞ্জাব থেকে সরকারের পদত্যাগ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে আজাদি মার্চের ডাক দেন ইমরান খান। কিন্তু আজাদি মার্চের শুরুতেই পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও পিটিআই সমর্থকদের গ্রেফতার করা শুরু করে।

ওই সময় পুলিশ নারী ও শিশুদের লক্ষ্য করে মেয়াদোত্তীর্ণ কাঁদানে গ্যাস ছুড়ছে অভিযোগ করে পিটিআই নেতা শিরিন মাজারি বলেন, এটি কেবল আদালতের আদেশ অমান্য করাই নয়, এটি পাকিস্তানি নাগরিকদের ওপর সন্ত্রাসী কার্যক্রম।

এর আগে এক ভিডিও বার্তায় পাকিস্তানিদের নিজ নিজ শহরের রাস্তায় নামার আহ্বান জানান ইমরান। ওই সময় ইসলামাবাদ অভিমুখে লং মার্চে সবাইকে ডি-চকে জড়ো হতেও বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com