1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

এক প্ল্যাটফর্মেই চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনি নিয়ে এলো রাইজ  

  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০.২৩ পিএম
  • ২৩১ Time View

[ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬] চ্যাটজিপিটি, ডিপসিক ও জেমিনিসহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) মডেলকে একটি একক প্ল্যাটফর্মে যুক্ত করেছে দেশের শীর্ষস্থানীয় এআই-নির্ভর ডিজিটাল হাব ‘রাইজ’। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে শিক্ষার্থী ও কর্মজীবী—সব শ্রেণির মানুষের জন্য সহজে সবথেকে উন্নত এআই টুল ব্যবহারের সুযোগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগের ফলে এখন থেকে আর আলাদা আলাদা এআই টুল ব্যবহার বা ভিন্ন ভিন্ন সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলা থাকছে না। একটি অ্যাপেই লেখালেখি, কোডিং, গবেষণা কিংবা সমস্যা সমাধানের মতো কাজে প্রয়োজন অনুযায়ী এআই মডেল বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। মাল্টি-মডেল এই ব্যবস্থার মাধ্যমে এ আই টুলস ব্যবহার হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ।

নতুন ব্যবহারকারীদের জন্য শুরুতেই দেওয়া হচ্ছে ১০ হাজার ফ্রি টোকেন। যাদের রাইজ নম্বর নেই, তারাও গেস্ট হিসেবে বিভিন্ন প্যাক কিনে সেবা নিতে পারবেন। ১০০ টাকা থেকে শুরু হওয়া সাশ্রয়ী প্যাকের মাধ্যমে নিয়মিত এআই সেবা ব্যবহার করা যাবে। একই সঙ্গে এসব প্যাকের আওতায় উচ্চ সক্ষমতার প্রো মডেল ব্যবহারের সুযোগও থাকছে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “আমাদের লক্ষ্য একদম সহজ—সবার জন্য সবথেকে সেরা এআই টুলগুলোকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করা। নতুন প্রজন্ম সীমার মধ্যে আটকে থাকতে চায় না, প্রযুক্তির ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। মানুষ যেন আরও দক্ষতার সঙ্গে এআই ব্যবহার করতে পারে, এবং এই ব্যবহার করে নতুন কিছু তৈরি করতে পারে—সেই স্বাধীনতাই দিচ্ছে রাইজ।”

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “নতুন কিছু শিখতে বা দক্ষতা অর্জনে, এমনকি নতুন আয়ের ক্ষেত্র তৈরি করতে পুরো বিশ্বব্যাপীই তরুণদের মধ্যে এআই ব্যবহারের প্রবণতা বেড়েছে। ডিজিটাল অর্থনীতির পরবর্তী ধাপে যেতে এআই- প্রযুক্তিকে আরও সহজলভ্য ও ব্যবহারবান্ধব করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “প্রায় ৪ কোটি ৬০ লাখ তরুণের দেশ বাংলাদেশে আমাদের ‘এআই১৪৪০’ উদ্যোগের আওতায় চ্যাটজিপিটি, ডিপসিক এবং জেমিনির মতো শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর সহজ ব্যবহার নিশ্চিত করেছে রাইজ। আমাদের লক্ষ্য দৈনন্দিন শিক্ষা, সৃজনশীল যেকোন কাজ কিংবা সমস্যা সমাধানে বৃহৎ পরিসরে সর্বাধুনিক এআই- প্রযুক্তিকে আরও সহজলভ্য করা।”

বাংলাদেশে সহজলভ্য এআই সেবার চাহিদা বাড়ছে। এই প্রেক্ষাপটে রাইজের এই উদ্যোগ বৈশ্বিক এআই প্রযুক্তিকে স্থানীয় ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও ব্যবহারবান্ধব করে তুলছে। একাধিক টুল এক জায়গায় থাকায় আলাদা অ্যাপ বা সাবস্ক্রিপশনের প্রয়োজনও কমছে।

২০২৪ সালে যাত্রা শুরুর পর খুব দ্রুতই একটি বহুমাত্রিক সেবা-প্রদানকারী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে রাইজ। শেখা, সৃজনশীলতা ও নিজের দক্ষতা বাড়াতে যুক্ত করা হয়েছে নানা ধরনের টুলস ও ফিচার।

টেলকো-নিরপেক্ষ অ্যাপ হওয়ায় যেকোনো মোবাইল নেটওয়ার্কেই ব্যবহার করা যায় রাইজ।ফলে আরও বিস্তৃত পরিসরের ব্যবহারকারীরা সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com