1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪.০৫ পিএম
  • ১৩১ Time View

১৯ এপ্রিল ২০২৬ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি (রেজি নং-বি-১৯৫১), বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (রেজি নং-বি-২০৮৮), বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক-কর্মচারী ফেডারেশন, উপকূলীয় ট্রলার শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটো চাতাল চালকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ১লা মে উদযাপন উপলক্ষ্যে তাদের নিজ কার্যালয়ে যৌথ প্রস্তুতি সভা করে।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ও বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন শাহজাহান। সভায় উপস্থিত থেকে আলোচনা করেন সেলিম বেপারি, গিয়াস উদ্দিন, ইলিয়াস, আলমগীর হোসেন প্রমুখ।

১লা মে যৌথ প্রস্তুতি সভায় আলোচকবৃন্দের সর্বসম্মতিক্রমে কিছু সিদ্ধান্ত নেয়া হয়। ১লা মে’র সকালে ১৮৮৬ সালে শিকাগো শহরে কর্মঘন্টা ৮ ঘন্টার দাবিতে আন্দোলনে শহীদ ও আহতদের স্মারণে দোয়া ও সম্মান প্রদর্শন, পোস্টার, ব্যানার, পেস্টুন, র‌্যালি ও আলোচনা সভা সাংগঠনিক এলাকায় পালন করা হবে। পরিশেষে ১লা মে দিবসে সফলতা কামনা করে সভাপতি মোহাম্মদ বজলুর রহমান বাবলু সভার সমাপ্তি ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com