1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

এখন থেকে ৫০ লাখ টাকার ভ্যাট ই-পেমেন্টে

  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৯.০০ এএম
  • ৩২৫ Time View

এখন থেকে ৫০ লাখ ও তার বেশি টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) বাধ্যতামূলকভাবে ই-পেমেন্ট বা এ-চালানের মাধ্যমে জমা করতে হবে।

রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট নিবন্ধন রয়েছে এমন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এ নিয়ম জারি করেছে।

বিভিন্ন সরকারি রাজস্ব ও সেবার ফি অনলাইনে জমা দিতে চালু করা হয়েছে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি, যাকে এ-চালান বলা হয়। এই চালান ব্যবস্থায় কর বা সেবা পরিশোধকারীকে ব্যাংকে যেতে হয় না। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুবিধামতো জায়গা থেকেই পরিশোধ করা যায়। এমনকি ব্যাংকের কাউন্টারে গিয়েও এ-চালানে রাজস্ব জমা করা যায়। এরই মধ্যে ৪০টি ব্যাংক থেকে এ-চালানে অর্থ পরিশোধ করা যাচ্ছে।

এনবিআরের আদেশে বলা হয়েছে, অনলাইননির্ভর আধুনিক ভ্যাট ব্যবস্থা গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। ই-পেমেন্ট বা এ-চালান ব্যবহার করে ব্যবসায়ীরা দ্রুত ও নির্বিঘ্নে রাজস্ব পরিশোধ করতে পারবেন। ব্যবসায়ীদের পরিশোধ করা রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা নিশ্চিত হবে। ১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com