1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক, ক্লিনিকটি সিলগালা

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২.০০ পিএম
  • ১৬০ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে সিজার (অস্ত্রোপচার) করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত সমেজা খাতুন (২৫) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

সরজমিনে জানা গেছে, ৩ এপ্রিল শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে পৌর শহরের খানসামা রোডে বীরগঞ্জ ক্লিনিকে ভর্তি করা হয় এবং সাড়ে ৫ টার দিকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

অপারেশনের দায়িত্বে ছিলেন ডাঃ বকুল এবং অ্যানেসথেশিয়ায় ছিলেন শরিফুল ইসলাম নামে একজন।

অপারেশন চলাকালে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিন্তু পরিবারের অভিযোগ, ডাক্তার ছাড়াই নার্স দিয়ে কার্যক্রম পরিচালনা করে ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে।

ঘটনার পর ক্লিনিক মালিক বেলাল হোসেন সহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় উত্তেজিত জনতা রাত ৮টায় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেয় ও ক্লিনিক ভাঙচুর করে এবং দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

পরে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ক্লিনিকটিতে সিলগালা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com