বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৬ Time View

আগামী অর্থবছর থেকে করদাতারা বছরের যেকোনো সময়ে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, এখন থেকে নির্দিষ্ট কোনো সময়সীমা আর থাকবে না।

মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতাদের সঙ্গে প্রাক্–বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানিয়েছেন। এনবিআর আগামীতে সম্পদ কর এবং উত্তরাধিকার সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে কর আরোপের বিষয়ও বিবেচনা করছে।

চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “এবার থেকে বছরের যেকোনো সময় রিটার্ন জমা দিতে পারা যাবে। যারা প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) রিটার্ন দেবেন, তাঁদের জন্য বিশেষ কর ছাড় থাকবে। পরবর্তী প্রান্তিকে রিটার্ন দিলে নিয়মিত কর পরিশোধ করতে হবে। তবে শেষ প্রান্তিকে (এপ্রিল–জুন) রিটার্ন দিলে অতিরিক্ত অর্থ দিতে হবে।”

এ বছরের জন্য আয়কর রিটার্ন জমার শেষ সময় আজ দিবাগত রাত ১২টায় শেষ হচ্ছে। এনবিআরের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত সাড়ে ৪২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন এবং ২০ হাজার করদাতা সময় বাড়ানোর আবেদন করেছেন।

এনবিআর আরও জানিয়েছে, ব্যক্তিগত করদাতারা আজ রাত ১২টা পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত অনুমোদন দিতে পারবেন। এছাড়া নতুন অনলাইন সিস্টেমের মাধ্যমে ‘টাইম এক্সটেনশন’ মেনু ব্যবহার করে করদাতারা সহজেই অনলাইনে রিটার্ন জমা বা সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS