1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৯.৩৪ এএম
  • ১৬২ Time View

আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। তার ঝোড়ো ইনিংসে আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক ম্যাচেই দারুণ বোলিং করেন জ্যাকব ডাফি, ২২ রানে তুলে নেন ৩টি উইকেট। দ্রুত ফেরান অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও নিতিশ কুমার রেড্ডিকে।

এরপর তিন নম্বরে নেমে ঝড় তোলেন ইশান কিষান। নেতৃত্বের অভিষেক ম্যাচে তিনি ৩৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন। যেখানে ছিল ৫টি ছক্কা ও ৮টি চারের মার। মিডল অর্ডারে হাইনরিখ ক্লাসেন ৩১ এবং শেষদিকে অনিকেত ভার্মা ১৮ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন।

তবে এই তিনজন ছাড়া হায়দরাবাদের আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি।

২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় বেঙ্গালুরু। পরে দেবদত্ত পাডিক্কাল ও কোহলির জুটিতে ম্যাচে ফিরে আসে দল। পাডিক্কাল ২৬ বলে ৬১ রান করেন। এরপর রজত পাতিদার দ্রুত ৩১ রান করে ফিরলেও কোহলি ছিলেন অপ্রতিরোধ্য। শেষদিকে টিম ডেভিডকে সঙ্গে নিয়ে সহজেই জয় নিশ্চিত করেন তিনি।

মাত্র ২৬ বল হাতে ও ৬ উইকেট রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে বেঙ্গালুরু। কোহলি অপরাজিত ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com