1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি

বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯.৫৬ পিএম
  • ৪০৯ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রি প্রতিরোধে প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল ডিজেল ও অকটেন উদ্ধার করে। মজুদকারীর বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড করে।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন ২৮ র্মাচ শনিবার দুপুরে উপজেলায় শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকার বাসিন্দা জগদীশ কুমার রায়ের ছেলে পরিতোষ কুমার রায়ের বাড়ীতে অভিযান চালিয়ে ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন উদ্ধার করে জব্দ করেন।

পরিতোষ কুমার রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, এসব তেল উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা হয়েছিল।

পরিতোষ কুমার রায় আওয়ামীলীগ নেতা ও বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল কুমার রায়ের ছোট ভাই।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্দিক জানায়, অকটেন ৪শত টাকা ও ডিজেল দেড়শত টাকা লিটার হিসাবে বিক্রি করছিল।

এ সময় বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে অবৈধভাবে অধিক মুনাফার লোভে তেল বাড়ীতে রেখে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com