রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

জেনে নিন এ সপ্তাহের রাশিফল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): ইতিবাচক চিন্তা ভাবনা বৃদ্ধি করুন। কর্মক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রিয়জনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিকভাবে চাপে থাকতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। যানবাহন চলাচলে সাবধান থাকুন। হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): মানসিক স্থিরতা  বাড়তে পারে। পারিবারিক দাম্পত্য সম্পর্কে শান্তি বজায় রাখা কঠিন হবে। ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রাখুন, পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর্থিক পরিস্থিতি ভালো যাবে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন।

মিথুন রাশি ‌(২২ মে-২১ জুন): আপনার তীক্ষ্ম উপস্থিত বুদ্ধি ও মেধার কারণে সফলতা পাবেন। পারিবারিক আনন্দ উপভোগ করবেন। প্রেম ও রোমান্স উপভোগ করবেন। পেশাগত সফলতা পাবেন। যানবাহন চলাচলে সতর্ক থাকুন।অর্থনৈতিকভাবে চাপে থাকতে পারেন। মানসিক অস্থিরতা বাড়বে। সৃজনশীল কাজে সফলতা পাবেন।

সিংহ রাশি ‌‌(২৩ জুলাই-২৩ আগস্ট): অর্থনৈতিক অবস্থা ভালো যাবে। কেনাকাটায় লাভবান হবেন। মন মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অংশীদারী ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে ঝামেলা তৈরি হতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। শারীরিক বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): অনেক সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে সফলতা পাবেন। অর্থ ভাগ্য সুপ্রসন্ন থাকবে। ব্যবসায় লাভবান হবেন। একাকীত্ব অনুভব করতে পারেন। পারিবারিক বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): মানসিক অস্থিরতা বাড়বে। অংশীদারী ব্যবসা ও শেয়ার ব্যবস্যা তেমন ভালো যাবে না। পারিবারিক জীবনে শান্তি অনুভব করবেন। অপ্রত্যাশিত খরচ বাড়বে।প্রেম ও রোমান্স শুভ। কর্মক্ষেত্রে আপনার অনুকূলে থাকবে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক ও মানসিকভাবে ভালো থাকবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে যান, সফলতা পাবেন।আর্থিক যোগাযোগ শুভ। পেশাগত উৎকর্ষতা বাড়বে। প্রিয়জনের সঙ্গে প্রাণবন্ত সম্পর্ক থাকবে।তবে আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভ্রমণে সতর্ক থাকার চেষ্টা করুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। হঠাৎ উত্তেজিত হওয়ার প্রবণতা বাড়তে পারে। আর্থিক সফলতা পাবেন। অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। ব্যবসায়িক সফলতা পাবেন। ভ্রমণে আনন্দ উপভোগ করবেন। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। শত্রু সম্পর্কে সচেতন হন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মানসিক চাপে থাকতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। পারিবারিক বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকার জন্য ইতিবাচক মনোভাব পোষণ করুন। আর্থিকভাবে চাপে থাকতে পারেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আত্মপ্রত্যয় বৃদ্ধি করুন। আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। আপনাকে মানসিক পরিশ্রমের পাশাপাশি শারীরিক পরিশ্রম বৃদ্ধি করতে হবে।পারিবারিক ও পেশাগত কাজে ধৈর্যবান ও সুশৃঙ্খল হওয়ার চেষ্টা করুন। ভ্রমণে সতর্ক থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): শারীরিক সুস্থতায় মনোযোগী হোন। দৃঢ়ভাবে প্রতিটি কাজ সম্পন্ন করুন। অলসতাকে প্রশ্রয় দিবেন না। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। আর্থিক দিক ভালো যাবে। রোমান্টিক সম্পর্ক শুভ। যানবাহন চলাচলে সাবধনতা অবলম্বন করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS