1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইরানের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকের আশা যুক্তরাষ্ট্রের

  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১.১৭ এএম
  • ২২২ Time View

চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র বৈঠকে বসার আশা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। একইসঙ্গে ওই বৈঠকেই ১৫-দফা চুক্তির বিষয়ে জবাব পাওয়ার প্রত্যাশা করছে।

মায়ামিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কথা বলছে। আমরা মনে করি এই সপ্তাহে বৈঠক হবে, আমরা অবশ্যই এ বিষয়ে আশাবাদী।”

নিক্সন থেকে ট্রাম্প: প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে ‘ব্যাক চ্যানেল’ যখন পাকিস্তান

এবার মার্কিন ভাইস প্রেসিডেন্টকে কলঙ্কিত করার চেষ্টা করছে ইসরায়েল

স্টিভ উইটকফ আরো বলেন, “ট্রাম্প একটি শান্তি চুক্তি চান।”

তিনি বলেন, “আমাদের কাছে ১৫ দফার একটি চুক্তি রয়েছে, যা ইরান কিছুদিন ধরে বিবেচনা করছে। আমরা তাদের কাছ থেকে একটি জবাব আশা করছি।”

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ফ্রান্সে জি৭ সম্মেলনের বাইরে সাংবাদিকদের বলেছেন, “যুক্তরাষ্ট্রের লক্ষ্যগুলো স্পষ্ট এবং আমরা খুবই আত্মবিশ্বাসী যে খুব শিগগিরই আমরা সেগুলো অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবো।”

তিনি আরো দাবি করেন, “যুক্তরাষ্ট্র স্থল সেনা ছাড়াই তাদের লক্ষ্য অর্জন করতে পারে।”

আর ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে- এ প্রশ্নে তিনি বলেন, “আমরা মাস নয়, সপ্তাহের কথা বলছি।”
এদিকে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত ১২ জন আমেরিকান সেনা সদস্য আহত হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়ার খবর অনুযায়ী, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল দেশটির বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

তিনি বলেছেন, “ইরানের দুটি বড় ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা হয়েছে এবং ইরান এর যথাযথ জবাব দেবে।”

উপসাগরীয় কয়েকটি দেশ নতুন করে হামলা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com