1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক

  • আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১.১৯ পিএম
  • ৩০৬ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর চরপাড়া ও মেডিকেল কলেজ এলাকায় অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে , ১৬ যানবাহন আটক করা হয়।

আজ ২৭ মার্চ শুক্রবার জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় নগরীর পুলিশ লাইন্স এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মুহাঃ সাব্বির হুসাইন অবৈধ সিএনজি ও মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এসময় নগরীর চরপাড়া মেডিকেল সংলগ্ন মেইন রোড এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং এবং অস্থায়ী দোকানপাট স্থাপনের মাধ্যমে সৃষ্ট যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধ পার্কিং ও রাস্তা দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়ে থাকে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্বে একাধিকবার সতর্ক করা হলেও চরপাড়া ও মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তার দুইধারে অবৈধভাবে পার্কিং করা গাড়ি এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানকালে মোট ১৬টি মোটরযান আটক করা হয়। এর মধ্যে ২টি অ্যাম্বুলেন্স, ২টি পালকি গাড়ি এবং ১২টি সিএনজি রয়েছে। এসময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে চরপাড়া ও মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে কোনো ধরনের অবৈধ পার্কিং বা রাস্তা দখল করে দোকানপাট স্থাপন করা হলে তাৎক্ষণিকভাবে জব্দ করা হবে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com