1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১১.৩১ পিএম
  • ২২৭ Time View

বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে সকল সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ১ জানুয়ারি, ২০২৫ খ্রি. তারিখ হতে Customs Bond Management System (CBMS) নামীয় স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করেছে। এ সফটওয়্যারের মাধ্যমে বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহারের জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে Utilization Permission (UP) গ্রহণ করছে। আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট দলিলাদি অনলাইনে যাচাইয়ের নিমিত্ত বাংলাদেশ ব্যাংকের অনলাইন সিস্টেম-এর সাথে CBMS সফটওয়্যারের Application Programming Interface (API) সম্পাদন করা হয়েছে। অনলাইনে UP গ্রহণের ফলে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠানসমূহকে আর সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হওয়ার প্রয়োজন হচ্ছে না।

CBMS এর মাধ্যমে UP ইস্যু সংক্রান্ত সকল সেবা অনলাইনে প্রদানের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। বিগত ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি. তারিখ থেকে UP ইস্যু সংক্রান্ত সকল সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে CBMS সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করার পর জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ৩ (তিন) টি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে অনলাইনে সকল UP জারি করা হচ্ছে। ইতোমধ্যে ২০২৬ সালের ১ জানুয়ারি হতে ১৬ মার্চ পর্যন্ত ৩ (তিন) টি কাস্টমস বন্ড কমিশনারেট হতে মোট ২৪,৯৬৩টি UP অনলাইনে জারি করা হয়েছে।

CBMS সিস্টেমে অনলাইনে UP ইস্যু সংক্রান্ত সেবা অধিকতর সহজ এবং নির্বিঘ্ন করতে জাতীয় রাজস্ব বোর্ড সকল অংশীজন তথা বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহ, বাংলাদেশ ব্যাংক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো), বিজিএমইএ/বিকেএমইএ-এর e-UD সিস্টেম এর সাথে নিরলসভাবে কাজ করছে। জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে যে, CBMS সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে UP সংক্রান্ত সেবা প্রদানের ফলে বন্ডেড ওয়্যারহাউস সুবিধাভোগী শিল্প প্রতিষ্ঠানসমূহের উল্লেখ্যযোগ্য পরিমান সময় এবং ব্যয় সাশ্রয় হচ্ছে। এতে দেশের রপ্তানি বাণিজ্য সামগ্রিকভাবে আরও গতিশীল হচ্ছে ও অনুকূল বিনিয়োগ পরিবেশ সৃষ্টি হচ্ছে।

কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার অংশ হিসেবে পর্যায়ক্রমে বন্ড অডিটসহ বন্ডেড ওয়‍্যারহাউস ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সকল সেবা সম্পূর্ণরূপে অটোমেশনের আওতায় এনে ট্রেড ফেসিলিটেশন কার্যক্রম জোরদার করার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com