1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

৭ দিনের ছুটি শেষে খুলেছে অফিস, ব্যাংক ও পুঁজিবাজার

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০.২৪ এএম
  • ৩২৬ Time View

দীর্ঘ সাত দিনের ঈদুল ফিতরের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে সারাদেশে আবারও স্বাভাবিক কর্মতৎপরতা শুরু হয়েছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের কার্যক্রমও একযোগে চালু হয়েছে।

সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অফিস পাড়ায় কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

এ বছর ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়িয়ে মোট সাত দিন করা হয়েছিল। গত ১৭ মার্চ শবে কদরের ছুটি থেকে এই দীর্ঘ ছুটির শুরু হয়। মাঝে ১৮ মার্চ একটি কর্মদিবস থাকলেও নির্বাহী আদেশে সেটি ছুটি ঘোষণা করায় টানা সাত দিন পর আজ অফিস খুলল। উল্লেখ্য, গতকাল সোমবার (২৩ মার্চ) ছিল এই ছুটির শেষ দিন।

রমজান পরবর্তী স্বাভাবিক সময়সূচি অনুযায়ী আজ থেকে সরকারি অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অফিস খোলার প্রথম দিনে কাজের চেয়ে সহকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কুশলাদি আদান-প্রদানই বেশি প্রাধান্য পাচ্ছে। ফলে অফিসগুলোতে এখনও ঈদের আমেজ বিরাজ করছে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোও আজ থেকে তাদের নিয়মিত সময়সূচিতে ফিরেছে। ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন শুরু হয়েছে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যদিকে, পুঁজিবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং অফিসিয়াল কার্যক্রম চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

তবে আজ অফিস খুললেও সপ্তাহ শেষ হতেই আবারও ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকুরেরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি। এর সঙ্গে যুক্ত হচ্ছে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিন কাজ করার পর আবারও তিন দিনের একটি সংক্ষিপ্ত ছুটির আমেজ পেতে যাচ্ছেন কর্মজীবীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com