1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস

  • আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১১.৩৬ পিএম
  • ২৪৬ Time View

বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। বর্তমানে উপসাগরীয় অঞ্চল থেকে চীনের জলসীমা পর্যন্ত বিভিন্ন জাহাজে ভাসমান অবস্থায় মজুত থাকা প্রায় ১৭ কোটি (১৭০ মিলিয়ন) ব্যারেল ইরানি অপরিশোধিত তেল বিশ্ববাজারে আসার অপেক্ষায় রয়েছে।

শনিবার (২১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার প্রেক্ষাপটে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল এখন বাজারে আসার পথে, যা বিশ্বজুড়ে তেলের দাম নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে।

বিশ্লেষকদের মতে, এশিয়ার দেশগুলো তাদের অপরিশোধিত তেলের চাহিদার প্রায় ৬০ শতাংশের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় শোধনাগারগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছিল। এমন সংকটের মুহূর্তে এই ১৭ কোটি ব্যারেল তেল বাজারে এলে উৎপাদন ঘাটতি অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

২০১৮ সালে নিষেধাজ্ঞার পর থেকে চীন ছিল ইরানি তেলের প্রধান ক্রেতা। তবে বর্তমানে ভারতসহ অন্যান্য এশীয় আমদানিকারক দেশগুলোও এই তেল কেনার বিষয়ে প্রবল আগ্রহ দেখাচ্ছে। ভারতের শোধনাগারগুলো ইতিমধ্যে সরকারের নির্দেশনা ও পেমেন্ট সংক্রান্ত স্বচ্ছতার অপেক্ষায় রয়েছে।

তবে এই তেল আমদানির ক্ষেত্রে এখনো কিছু কারিগরি ও আইনি জটিলতা রয়ে গেছে। বিশেষ করে অর্থ প্রদানের পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা এবং সমুদ্রের এই তেলের একটি বড় অংশ পুরনো ‘শ্যাডো ফ্লিট’ জাহাজে বহন করা হচ্ছে। এ ছাড়া তৃতীয় পক্ষের মাধ্যমে তেল বিক্রির কারণে চুক্তির প্রক্রিয়াগুলো কিছুটা জটিল।

তবুও বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় এবং তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে এই বিপুল পরিমাণ ইরানি তেল এখন বড় আশার আলো হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com