1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২.৪৭ পিএম
  • ৩২৩ Time View

দীর্ঘ এক মাস সংযম-সাধনার রমজান শেষে আসে ঈদ-উল-ফিতর। এত অপেক্ষার কারণে আয়োজনটাও হয় বিশেষ। ঈদকে ঘিরে কেনাকাটার ব্যস্ততায় সরগরম হয়ে আছে চারপাশ। অনেকেই পোশাক ও লাইফস্টাইল পণ্যের দিকে ঝুঁকলেও গ্যাজেটপ্রেমীরা আবার এই সময়টিকে নতুন স্মার্টফোন কেনার জন্য উপযুক্ত সুযোগ হিসেবে দেখেন। তাই যারা এই ঈদে দারুণ পারফরম্যান্স ও আধুনিক ফিচারসমৃদ্ধ একটি স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য বাজারে রয়েছে ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে ৪টি প্রিমিয়াম মানের স্মার্টফোন। এর মধ্য থেকে আপনি কোনটি বেছে নেবেন, ঈদের আগেই ঠিক করে নিন, যাতে ঈদ আনন্দে আপনার হাতেও থাকে নতুন স্মার্টফোন।

টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভজি
ছবি তোলার জন্য এখন ভালো একটি ফোন হলেই যথেষ্ট, বাড়তি ক্যামেরা না হলেও চলে। তরুণদের এমন ভাবনাকে মাথায় রেখেই টেকনো নিয়ে এসেছে ক্যামন ৫০ আলট্রা ফাইভজি স্মার্টফোন, যাতে আছে সুপার জুম ফ্ল্যাশস্ন্যাপ ক্যামেরা প্রযুক্তি। তাই ফোনটি দিয়ে যেকোনো জুম লেভেলেই নিখুঁত ছবি তোলা যায়। এছাড়াও এতে আছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ৩x টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। পাশাপাশি এআই ৬০x সুপারজুম প্রযুক্তিতে অনেক দূরের বিষয়বস্তুও খুব স্পষ্টভাবে ধারণ করা যায়। আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও লাইভ ফটোর মতো ফিচারগুলো ছবিকে করে তোলে আরো বিশেষ। ফটোগ্রাফিতে যাদের আগ্রহ আছে, তারা এই ফোনটি দেখতে পারেন।

ডিভাইসটিতে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটসহ একটি ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ১.৫কে ডিসপ্লে, ফলে ফোন চালানোর অভিজ্ঞতা খুবই স্মুথ হয়। ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর দ্বারা চালিত এই ফোনটিতে গেমিংও বেশ ভালোভাবে করা যায়। অনেকক্ষণ গেম ফেললেই ফোনের চার্জ নিয়ে ভয়ে থাকেন যারা, তাদের জন্যও ফোনটি বেশ কাজের। কেননা, ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে আছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, দীর্ঘসময় ব্যবহারেও চার্জ ফুরিয়ে যাবার ভয় নেই।

এছাড়াও উন্নত টেকনো এআই ফিচারগুলো এই ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো মজাদার করে তুলবে। এসব ফিচারের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যায় এলা এআই অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ-টু-ভিডিও জেনারেটর ও এআই হেলথ অ্যাসিস্ট্যান্টের কথা। টেকনোর আরেকটি বিশেষ সুবিধাও থাকছে এ ফোনে। আর তা হচ্ছে, প্রতি বছর ৫০ জিবি করে টানা তিন বছর ফ্রি টেকনো ক্লাউড স্টোরেজ। তাই ফটোগ্রাফার হোক বা গেমার, স্টোরেজ নিয়ে আশঙ্কা আর নয়।

টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভজি ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা এবং ১২জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা।

ভিভো ভি৬০ লাইট ফাইভজি
ভিভো ভি৬০ লাইট স্মার্টফোনটির ক্যামেরার বিশেষত্ব হচ্ছে, অরা লাইট পোর্ট্রেট ফটোগ্রাফি সিস্টেম দিয়ে রাতের আলোতেও খুব সুন্দর পোর্ট্রেট ছবি তোলা সম্ভব। ফোনটিতে থাকা ৬৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ থাকায় চার্জিং হয় খুবই দ্রুত।

ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪৪,০০০ টাকা।

রিয়েলমি ১৫ ফাইভজি
রিয়েলমি ১৫ ফাইভজি স্মার্টফোনটি বড় ও উজ্জ্বল ডিসপ্লের জন্য বেশ আকর্ষণীয়। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা দৈনন্দিন ব্যবহার, সব ক্ষেত্রেই পাওয়া যায় সাবলীল ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এছাড়া ২৫০০ হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে দ্রুত টাচ রেসপন্স পাওয়া যায়, যা গেমিংয়ের সময় বিশেষভাবে কাজে দেয়।

ফোনটিতে থাকা ৭০০০ মিলি অ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে। পাশাপাশি ৮০ওয়াট আলট্রা চার্জ থাকায় চার্জিং হয় দ্রুত। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০, এআই এডিট জিনি, এআই পার্টি মোড এবং ২কে লাইভ ফটোর মতো বহু এআই ফিচার, যার ফলে অনেক কাজই সহজ ও মজাদার হয়।

ফোনটির ১২ জিবি + ২৫৬ জিবি অফিসিয়াল ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪৪,৯৯৯ টাকা। আর আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে প্রায় ৩১,০০০ টাকা থেকে।

অনার এক্স৯ডি
অনার এক্স৯ডি স্মার্টফোনটি টেকসই নির্মাণ ও শক্তিশালী ব্যাটারির জন্য বিশেষভাবে পরিচিত। এতে রয়েছে উন্নত ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং প্রায় ২.৫ মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স সুবিধা। ফলে দৈনন্দিন ব্যবহারে হাত থেকে পড়ে গেলেও ফোনটি সহজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম।

কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স জেনারেশনের প্রসেসর থাকার কারণে ফোনটির পারফরম্যান্সও বেশ দ্রুত ও স্থিতিশীল। ক্যামেরার দিক থেকেও ডিভাইসটি বেশ শক্তিশালী। এতে আছে ১০৮ মেগাপিক্সেল ওআইএস মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, যা দিয়ে ছবির ডিটেইলিং খুব ভালোভাবে করা যায়।

ফোনটির অন্যতম আকর্ষণ ৮৩০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে। ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় ব্যাটারি দ্রুত চার্জও করা যায়। অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক ম্যাজিক ওএস ৯.০–তে চলা এই ফোনে রয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি এবং ডুয়াল স্টেরিও স্পিকারের মতো সুবিধা।

ফোনটির ১২ জিবি+২৫৬ জিবি অফিসিয়াল ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪৬,৯৯৯ টাকা এবং আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে প্রায় ৩৪,০০০ টাকা থেকে।

ভালো মানের ছবি, দীর্ঘস্থায়ী ব্যাটারি, ক্লাউড স্টোরেজ, উচ্চমাত্রার প্রসেসর এবং দুর্দান্ত সব প্রযুক্তিকে সঙ্গে নিয়ে ৪০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে বাজেটে বাজারে থাকা স্মার্টফোনদের ভিড়ে এগিয়ে আছে টেকনোর ক্যামন ৫০ আলট্রা ফাইভজি।

টেকনো বিশেষত স্টাইলিশ গ্যাজেটপ্রেমী তরুণদের চাহিদাকে গুরুত্ব দিয়ে স্মার্টফোন তৈরি করে থাকে। তাই এই ব্র্যান্ডটির স্মার্টফোনগুলোতে শক্তিশালী ক্যামেরা, বড় ব্যাটারি, উন্নত এআই ফিচার এবং আকর্ষণীয় ডিসপ্লে প্রযুক্তি দেখা যায়। পাশাপাশি এতে থাকা এআই ফিচারগুলো ফোন ব্যবহারকে এতটাই মজাদার করে তোলে যে তরুণদের কাছে এর বিশেষ আবেদন তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com