1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা যাত্রাবাড়ীতে এসআরবি-১০ এর মাদক বিরোধী অভিযান: ২৪৩ পিস ইয়াবা,২২পুরিয়া হেরোইন, ০১টি বিয়ার ক্যান ও মাদক বিক্রির নগদ প্রায় ৩৪লক্ষ টাকা’সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার

ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা: রেলপথমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫.৩১ পিএম
  • ২৯৬ Time View

এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে উল্লেখ করে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে শেষ মুহূর্তে ট্রেনের ছাদে বা অননুমোদিতভাবে যাত্রী ওঠার প্রবণতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীসেবার মান বজায় রাখতে রেলওয়ে সর্বোচ্চ চেষ্টা করবে এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করা হবে।

শুক্রবার (১৩ মার্চ) ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শেখ রবিউল আলম বলেন, ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত ধাপে ধাপে ঈদযাত্রার অগ্রিম টিকিট অনলাইনে ছাড়া হয়। অগ্রিম টিকিট বিক্রির সময়ে অনলাইনে প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।

মন্ত্রী বলেন, ঈদযাত্রার প্রথম দিন সকাল পর্যন্ত ২১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগই নির্ধারিত সময়ে যাত্রা শুরু করেছে। মাত্র দুটি ট্রেন প্রায় ৪০ মিনিট বিলম্বে ছেড়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে কেউ কেউ ভবিষ্যতে এই সেবার মান ধরে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

ঈদে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ট্রেনের কোচও বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মিটার গেজ ট্রেনে ১২৪টি এবং ব্রড গেজ ট্রেনে আরও প্রায় ১৪টি কোচ যুক্ত করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৩৬ থেকে ৪২ হাজার যাত্রীকে পরিবহনের সক্ষমতা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com