1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ঈদে আমদানি-রপ্তানি সচল রাখতে কাস্টমস খোলা রাখার সিদ্ধান্ত

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩.২৪ পিএম
  • ১৩৯ Time View

ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল সোমবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। ইতিমধ্যে দেশের সব কাস্টমস কমিশনারকে এটি জানিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এ নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সব পক্ষকে জানানো হয়।

পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর অনুরোধে এনবিআর কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবারই ঈদের দিন ছাড়া সরকারি সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com