1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন জামায়াত মনোনীত প্রার্থী মো: মনির হোসেন

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১.১৬ পিএম
  • ২৭৪ Time View

আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: মনির হোসেন, সেক্রেটারি, যুব বিভাগ, ইসলামপুর উপজেলা শাখা। ইতিমধ্যেই তিনি প্রার্থিতার কথা জানান দিচ্ছেন এবং সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

মো: মনির হোসেন বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের তরুণ ও যুব সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

‎মো: মনির হোসেন তার উন্নয়ন ভাবনায় ইসলামপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি তাঁর বক্তব্যে নির্দিষ্ট কিছু উন্নয়নের কথা উল্লেখ করেন, ​ জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ এবং উন্নত মানের রাস্তা নির্মাণ। বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও আত্মনির্ভরশীল করার উদ্যোগ। ​জন্ম নিবন্ধন থেকে শুরু করে সকল পৌর সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।  তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা। গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন।

‎​তিনি আরও বলেন, “আমি ব্যক্তি স্বার্থে নয়, বরং জনগণের হক আদায় এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে কাজ করতে আগ্রহী। এই লক্ষ্য বাস্তবায়নে আমি আপনাদের সকলের আন্তরিক দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।”

নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ইসলামপুরের সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং যুব সংগঠনের সাথে যুক্ত থাকায় মো: মনির হোসেন নির্বাচনে কতোটা প্রভাব ফেলতে পারেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

ইসলামপুর পৌরসভার উন্নয়ন এবং আধুনিক ও সুশাসিত পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।i

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com