1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে 

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১১.২৮ এএম

মোঃ ইউসুফ আলী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন খাতের আওতায় রবি মৌসুমে গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও হতে আগত অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ জনাব মোঃ আলমগীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৫০ জন উপকারভোগী কৃষক- কৃষানী বৃন্দ এবং সংশ্লিষ্ট ব্লকের ১০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। এ সময় কৃষক -কৃষাণীদের গমের আধুনিক জাত পরিচিতি এবং আবাদের কলাকৌশল বিষয়ে বিস্তারিতভাবে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তার আলোচনায় বলেন হরিপুর উপজেলা কৃষিতে সম্ভাবনাময় একটি উপজেলা। এখানে প্রণোদনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং কৃষকরা নতুন জাতের গম সহ অন্যান্য ফসল আবাদ করে কৃষিতে ফসল উৎপাদন বৃদ্ধি অব্যাহত রেখেছে। কারিগরি পরামর্শ প্রদান করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন গমের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা নতুন নতুন জাত আবাদ করছে এবং ফলন বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিভাগ থেকে কারিগরি প্রশিক্ষণ সহ প্রণোদনার মাধ্যমে সহায়তা অব্যাহত রেখেছে। এছাড়া এ সময় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট হতে আগত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গমের আধুনিক জাতের পরিচিতি এবং কলাকৌশল বিষয়ে সবিস্তারে কারিগরি আলোচনা করেন ‌।

প্রশিক্ষণের প্রধান আলোচক ঠাকুরগাঁও জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপরিচালক (শস্য) বলেন যারা প্রণোদনা এবং প্রশিক্ষণ পাচ্ছেন তারা তাদের উৎপাদন অব্যাহত রাখবেন এবং বীজ সংরক্ষণ পাত্রে বীজ সংরক্ষণ করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবেন এবং আধুনিক জাতের গম আবাদের কলাকৌশল বিষয় এবং নতুন নতুন জাত অন্যান্য কৃষকদের মাঝে সম্প্রসারনে ভূমিকা রাখবেন। তাহলে আমাদের বিদেশ হতে গম আমদানি কমবে এবং আমরা রপ্তানিতে ভূমিকা রাখতে পারব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Theme Customized BY CreativeNews