বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিফাত মাহমুদ
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

রিফাত মাহমুদ,বাঘা (রাজশাহী) প্রতিনিধি: সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা।

বুধবার (৪ মার্চ) বাঘা ফাজিল মাদ্রাসায় আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা শাখা-এর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ নাজমুল হক। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।” তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাঘা উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ জিন্নাত আলী। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু। তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় উন্নয়ন, সামাজিক সমস্যা ও গণমানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন এবং সত্য প্রকাশে সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন।

ইফতার মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS