1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার নিরাপত্তা দেয়ার স্থান হালিশহর থানার দেয়াল ও মহেশ খালের গার্ড ওয়াল আজ মৃত্যুকূপ কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন- এমপি মনজুরুল ইসলাম চামড়া খাত হতে পারে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প ​”যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে,” মোঃ বাশার আজাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাজাই মং মারমা ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য আজ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী বিশ্বকাপের ২৬ সদস্যের দল প্রকাশ করল আর্জেন্টিনা

সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায়

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫.২৩ পিএম
  • ১৫১ Time View

ঢাকা০৪ মার্চ২০২৬বুধবার: এবার দেশের উত্তরাঞ্চলের বাণিজ্যিক রাজধানী বগুড়ায় চালু হল সনি-স্মার্ট’র শোরুম। শহরের প্রাণকেন্দ্র ১০৩-১০৪, চয়ন হাউজিং, শেরপুর রোড, সূত্রাপুর, বগুড়া ঠিকানার নীচতলা ও দ্বিতীয় তলায় এর অবস্থান। শোরুমটি চালুর ফলে বগুড়া সদর ও জেলার অন্যান্য এলাকার বাসিন্দাদের হাতের নাগালে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র জেনুইন ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা। বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

মঙ্গলবার (০৩রা মার্চ, ২০২৬) দুপুরে সনি-স্মার্টের ফ্ল্যাগশীপ এই শোরুমটি ফিতা কেটে উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক। এসময় অন্যান্যের মধ্যে সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষ্যে বগুড়া শোরুম থেকে কেনাকাটায় আগামী ১০ মার্চ পর্যন্ত জাপানের বিশ্বখ্যাত জেনুইন সনি টিভি এবং স্মার্ট এলইডি টিভিসহ সনি-স্মার্ট-এর সকল পণ্য মিলছে বিশেষ মূল্যে, থাকছে সনি ব্লগ ক্যামেরা, ব্রাভিয়া ক্যামেরা, সনি ইয়ারবাড, নিপ্রো গ্লোকোমিটার, স্মার্ট মাল্টিপারপাস কিবোর্ড এয়ারমাউসসহ নানা আকর্ষণীয় উপহার। এছাড়াও ক্রেতারা পাচ্ছেন ডিজিটাল ওয়ারেন্টিতে জেনুইন সনি পণ্য ক্রয়োত্তর সেবা, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্ট’র সকল পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধা, ডাবল বেনিফিটস অফার, নির্দির্ষ্ট ব্যাংকের কার্ডের মাধ্যমে বিনাসুদে ইএমআই সুবিধা, জিপি ষ্টার ও নগদ অফার এবং জি-কেয়ার কার্ড-এর অধীনে দেশজুড়ে নানা স্বাস্থ্যসেবাসহ আরও নানা সুবিধা।

বগুড়া শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি-স্মার্ট। বগুড়া সদরের এই শোরুমটি সনি-স্মার্টের ৩০তম শোরুম। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক বলেন, “বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশীদার স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড। আমাদের যৌথ যাত্রার পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে দেশব্যাপী কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এর ফলে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। ইতোমধ্যে এ দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের মাঝে উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিয়েছে সনি-স্মার্ট। বগুড়ায় চালু হওয়া শোরুম থেকে এখানকার বাসিন্দারা জেনুইন সনি পণ্যের এক্সপেরিয়েন্স নিতে পারবেন।।”

সনি-স্মার্টের হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, “আমাদের দেশের সনি লাভাররা প্রায় সময়ই আসল সনি পণ্য কিনতে গিয়ে ঠকে যান। ক্রেতারা যাতে প্রতারিত না হন, তা নিশ্চিতে সনি-স্মার্ট দিচ্ছে জাপানের জেনুইন সনি পণ্যের নিশ্চয়তা। একইসাথে আমরাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠন যারা সনি পণ্যে ডিজিটাল ওয়ারেন্টি সেবা দিচ্ছি। এর মাধ্যমে গ্রাহকদের জন্যে জেনুইন সনি পণ্যের পাশাপাশি নিশ্চিত হচ্ছে বিক্রয়োত্তর সেবা। সনি-স্মার্টের যাত্রার প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম ঢাকাসহ দেশের প্রত্যেকটি এলাকায় আমরা সেবা পৌঁছে দিতে চাই। এরই ধারাবাহিকতায় এবার বগুড়ায় আমাদের ৩০তম শো-রুমটি যাত্রা শুরু করল।”

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com