1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন হাওরের ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের পুনর্বাসনের ৩ দফা দাবিতে মানববন্ধন মাননীয় প্রধানমন্ত্রী বরবার খোলা চিঠি জুলাই বিপ্লব কোনো সাধারণ ক্ষমতার পরিবর্তন ছিল না: আশরাফ আলী হাওলাদার আমদানি ব্যয় বাড়ায় বাণিজ্য ঘাটতি আরও গভীর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রেমিট্যান্স প্রবাহে স্বস্তি, রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার সিকিউরিটিজ আইন ভেঙে ৭.৫ কোটি টাকার বিনিয়োগ, তদন্তে বিএসইসি

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উদ্যোগে ময়মনসিংহে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২.১৯ পিএম
  • ১০৯ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

০২ মার্চ সোমবার ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোডস্থ সারিন্দা রেস্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার ও দোয়ার মাহফিলে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, আলেম-ওলামা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

সভাপতির বক্তব্যে মাওলানা আমিনুল হক বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে ইমাম সমাজের দায়িত্ব আরও বেড়ে যায়। তিনি বলেন, ইমামরা শুধু নামাজ পরিচালনাই করেন না, সমাজ গঠনে নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঐক্যবদ্ধ ইমাম সমাজই পারে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ বিনির্মাণ করতে। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, আলেম-ওলামা ও ইমামগণ সমাজের আলোকবর্তিকা। তারা মানুষের নৈতিক চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা রাখে আসছেন । তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি চর্চার মাধ্যমে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। সরকার মসজিদভিত্তিক শিক্ষা ও সামাজিক কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছেন। তিনি ইমামদের মর্যাদা ও কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও সরকার এবং সে নিজে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মঞ্জুরুল হক তার বক্তব্যে বলেন, ইমামদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি জেলা ও মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল হক বলেন, তৃণমূল পর্যায়ে ইমামদের ঐক্যবদ্ধ করে দ্বীনি খেদমত ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করা হবে। তিনি সকলকে সংগঠনের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য প্রার্থনা করা হয়।

সার্বিকভাবে ইফতার ও দোয়া মাহফিলটি ছিল সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ। উপস্থিত অতিথিবৃন্দ এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com