1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তিন পার্বত্য জেলায় রেল যোগাযোগের মহাপরিকল্পনা ব্যয় ৯ হাজার কোটি

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২, ৯.১৭ পিএম
  • ২৩৬ Time View
Train

দেশের তিন পার্বত্য জেলা বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি রেল যোগাযোগের আওতায় আসছে।এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন পার্বত্য জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক একটি মহাপরিকল্পনা (মাষ্টার প্ল্যান) গ্রহণ করেছে। ওই পরিকল্পনা আওতায় ইতোমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম।

এই বৈঠকে কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও বাসন্তী চাকমা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে জনগণের যাতাযাত সুবিধা ও পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে তিন পার্বত্য জেলায় রেল লাইন স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয়, সরকার গৃহীত মহাপরিকল্পনার আওতায় তিন পার্বত্য জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালুর লক্ষ্যে চট্টগ্রাম থেকে কাপ্তাই পর্যন্ত ৪২ কিলোমিটারের অধিক রেললাইন স্থাপনে প্রায় ৯ হাজার কোটি টাকার একটি প্রকল্পের প্রাথমিক প্রস্তাব তৈরি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ‘জানালীহাট-চুয়েট-কাপ্তাই ডুয়েল গেজ সংযোগ রেললাইন নির্মাণ’ শীর্ষক ওই প্রকল্পে অর্থায়ন নিশ্চিত হলে বাস্তবায়ন কাজ শুরু হবে। আগামী ২০২৬ সালের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ করতে চায় রেল কর্তৃপক্ষ।

এদিকে বৈঠকে তিন পার্বত্য জেলার বনায়ন করার জন্য জমি লিজ নিলেও নির্ধারিত সময়ে বনায়ন না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটির পক্ষ থেকে লিজ নিয়ে বনায়ন করা হয়নি, সেই লিজকৃত জমির বর্তমান অবস্থা কমিটিকে অবহিত করার জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন নিয়ে কমিটির আগামী বৈঠকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদেরকে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।

এছাড়া বৈঠকে তিন পার্বত্য জেলায় সরকারী কর্মকর্ত-কর্মচারীদের জন্য বাসভবন বা কোয়ার্টার নির্মাণ এবং পরিকল্পিত হাউজিং এর প্রকল্প গ্রহণসহ পার্বত্য জেলায় বিদ্যুতায়নের ওপর গুরুত্বরোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com