1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে মহিলা দলের সাধারণ সম্পাদক “মিলি কায়কোবাদকে” চায় জেলা বাসি

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.২৩ পিএম
  • ১৯২ Time View

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে,কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক’ মিলি কায়কোবাদকে চায় কুড়িগ্রাম বাসি।

কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক’ মোছাঃ মোসলেমা বেগম মিলি কায়কোবাদকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দেখতে চাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

তাদের মতে, দলের কঠিন সময় থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে রাজপথে ভূমিকা রেখেছেন এবং ব্যক্তিগত ঝুঁকি,ও পারিবারিক চাপের মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।

নেতাকর্মীরা জানান, করোনাকালীন সময়ে তিনি নিজ উদ্যোগে অসহায় নারীদের আর্থিক সহায়তা, চিকিৎসা সহযোগিতা ও সামাজিক সহায়তা প্রদান করেন।

শিক্ষা ও সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক প্রশাসনিক চাপের মুখেও পড়েছেন বলে দাবি করা হয়েছে।

তাদের অভিযোগ, রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তিনি ও তার পরিবার বিভিন্ন সময় হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

এ- বিষয়ে কুড়িগ্রামের সাধারণ জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত করে বিগত দিন গুলোয় আন্দোলন সংগ্রামে ভুমিকা ও জনসাধারণের নেত্রী হিসাবে মিলি কায়কোবাদ কে মহিলা আসন দেওয়ার বিষয়ে জোর দাবি করেছেন।

সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিনের সাংগঠনিক অবদান, নেতৃত্বগুণ ও ত্যাগের স্বীকৃতি হিসাবে কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক’ মিলি কায়কোবাদকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com