1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

গৌরীপুরে নাবালিকা ধর্ষন মামলার ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৫৩ পিএম
  • ২৯৩ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার নাবালিকাকে ধর্ষণ মামলার ধর্ষক মোঃ মাসুদ (৪০) ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর অভিযানে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত ধর্ষক মোঃ মাসুদ (৪০), জেলা-ময়মনসিংহ দীর্ঘদিন যাবৎ বাদীর নাবালিকা মেয়েকে বিবাহ করার প্রস্তাব দেওয়া সহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বাদী উক্ত ঘটনা জানতে পেরে ধৃত ধর্ষককে এমন কাজ করা থেকে বিরত থাকতে বলেন। গত ০৫ ফেব্রুযারি ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ১২০০ ঘটিকায় বাদীর নাবালিকা মেয়েকে বসত ঘরে একা পেয়ে ধৃত ধর্ষক মোঃ মাসুদ হত্যার হুমকি দিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার গৌরীপুর থানার মামলা নং-০৬, তারিখ-০৯ ফেব্রুয়ারি ২০২৬খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১)। উক্ত মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ছায়া তদন্ত সহ পলাতক ধর্ষককে গ্রেফতারে তৎপর হয়।

এরই প্রেক্ষিতে, ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪ এর আভিযানিক দল ধৃত ধর্ষকের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২২ ফেব্রুয়ারি ২০২৬খ্রিঃ অনুমান ০৩:২০ ঘটিকায় নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার গাওকান্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার ধর্ষক মোঃ মাসুদ (৪০), জেলা: ময়মনসিংহ-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় গ্রেপ্তার কৃত আসামীর পরবর্তী আনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com