1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা চম্পা সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি: অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে পলাতক Price Sensitive Information of Simtex Industries PLC

আংশিক ফলে ৩১ আসনে বিএনপি, ৭টিতে জামায়াত এগিয়ে

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৩০ পিএম
  • ৩৪৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে কিছু কিছু ভোটকেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৪০টি আসনের ১৩৪৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি এগিয়ে রয়েছে ৩১টিতে এবং জামায়াতে ইসলামী সাতটিতে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটিতে এগিয়ে আছে।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে একযোগে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কড়া নিরাপত্তায় ২৯৯টি সংসদীয় আসনে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়।

সর্বমোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও এবারের নির্বাচনি মাঠের প্রধান দুই শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩১ জন। এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি এবং ২২৭ আসনে লড়ছে জামায়াতে ইসলামী।

ইসির তথ্যমতে, ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য এবং আট লাখ নির্বাচনি কর্মকর্তা এবারের বিশাল কর্মযজ্ঞ পরিচালনায় অংশ নেন। এ ছাড়া ৩৫ হাজার দেশীয় ও সাড়ে ৩০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com