1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

‎ইসলামপুরে একচ্ছত্র জনপ্রিয়তায় সুলতান মাহমুদ বাবু

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৩৬ পিএম
  • ৩৮২ Time View

আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ‎১২ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৯, জামালপুর-২ ইসলামপুর আসনে ভোটের মাঠে ৪ জন প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াই হবে বলে মনে করে অনেক ভোটার। এর মধ্যে বিগত ২০০১-২০০৬ এ সাংসদ থাকাকালীন অবিস্মরণীয় উন্নয়নের জন্য একচ্ছত্র জনপ্রিয়তায় ভাসছেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সুলতান মাহমুদ বাবু।

‎উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের ধারণা সুলতান মাহমুদ বাবুর অসাধারণ নেতৃত্বগুণ ও পরিকল্পনার মাধ্যমে ইসলামপুরকে তিলোত্তমা নগরী গড়ার লক্ষ্যে কাজ করবেন । উপজেলার মানুষের উপকার ও উপজেলার উন্নয়ন করাই তাঁর একমাত্র ব্রত। তিনি সাংসদ থাকাকালীন সময়ে উপজেলার শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্যসেবায় এনেছেন আমূল পরিবর্তন। পূর্বাঞ্চলের আপামর সাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। পশ্চিমাঞ্চলের দুঃখ যমুনা নদীর ভাঙণের ফলে প্রতি বছর ৬টি ইউনিয়নের শত-শত পরিবার ভূমিহীন ও গৃহহীন হলে স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করে নদী ভাঙ্গন থেকে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করেছেন।

‎জানাযায়, শিক্ষক,ব্যবসায়ী,কবি-সাহিত্যিক,আইনজীবী ,কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষক, রিক্সা -ভ্যানচালক,শ্রমিক ও স্বল্প আয়ের মানুষ বক্তব্যে সবাই বলেন, ইসলামপুরের গণমানুষের নেতা সুলতান মাহমুদ বাবু যেকোনো বিপদে আপদে সাহায্য করেন।

‎উপজেলা নির্বাচন কমিশনার জামান হোসেন চৌধুরী জানান, এবারের নির্বাচনে ১৩৯, জামালপুর -২ ইসলামপুর আসনে ৯২ টি কেন্দ্রে ২ লক্ষ ৮২ হাজার ৮৮ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৪৪ হাজার ৪শ ৫৮ জন পুরুষ, ১ লক্ষ ৩৭ হাজার ৬ শ ২৯ জন ও ১ জন হিজড়া ভোটাধিকার প্রয়োগ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com