1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

অগ্নি সিস্টেমসের পর্ষদে এলআর গ্লোবাল

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২, ১০.১৭ এএম
  • ২১২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেডে যোগ দিচ্ছে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এলআরের দু’জন প্রতিনিধি পর্ষদে বসবেন। তারা হলেন রিয়াজ ইসলাম ও মুহাম্মাদ ওমর সোয়েব চৌধুরী।

রোববার (২২ মে) অনুষ্ঠিত অগ্নি সিস্টেমসের পর্ষদ সভায় তাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এলআর গ্লোবাল বাংলাদেশ অগ্নি সিস্টেমসের পরিশোধিত মূলধনের বিপরীতে ৮ দশমিক ৯৬ শতাংশ সাধারণ শেয়ার ধারণ করছে।

২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় অগ্নি সিস্টেমস। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ১৯২। এর মধ্যে ২৩ দশমিক ৮১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮ দশমিক ৩৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৭ দশমিক ৮৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) অগ্নি সিস্টেমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭২ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪ পয়সা। ২০২২ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অগ্নি সিস্টেমস। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয় ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৫ পয়সা। সমাপ্ত হিসাব বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ৫ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৪৪ পয়সা।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল অগ্নি সিস্টেমস। ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় তারা। তার আগে ২০১৭ ও ২০১৬ হিসাব বছরের জন্যও একই হারে নগদ ও স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com