1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

ত্রয়োদশ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে সমর্থনের ঘোষণা শেরেবাংলার কেএসপি’র

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.২৩ পিএম
  • ২৬৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নিতে শুরু করেছে। শেরেবাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত ঐতিহাসিক রাজনৈতিক দল কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)-র কেন্দ্রীয় সভাপতি সালাম মাহমুদ-এর সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে জামায়াত নেতৃত্বাধীন জোটকে সমর্থনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)-র মহাসচিব ছিদ্দিকুর রহমান আজাদী এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, “দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ১১ দলীয় জোটের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটের প্রতি সমর্থন ব্যক্ত করা হবে।”

শেরেবাংলা এ কে ফজলুল হকের হাতে গড়া দল হিসেবে কৃষক শ্রমিক পার্টি (কেএসপি)-র একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই সমর্থন ১১ দলীয় জোটের নির্বাচনী লড়াইকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কৃষক ও মেহনতী মানুষের অধিকার নিয়ে কাজ করা কেএসপি-র এই অবস্থান ভোটের মাঠে বিশেষ প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com