1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

মা–বোনদের এনআইডি ও বিকাশ নম্বর চাওয়ার বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান

  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৩৮ পিএম
  • ২৩১ Time View

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এখনো কোনো কোনো মহল চেষ্টা করছে যে কীভাবে ভোটকে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন গিয়ে বিশেষ করে যাঁরা মা–বোন আছেন, তাঁদের কাছে গিয়ে বিভিন্নভাবে এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাঁদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে।’

শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে বিএনপির নির্বাচনীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘আপনারা যাঁরা মা–বোনরা আজকে এখানে উপস্থিত আছেন, ভাইয়েরা যাঁরা উপস্থিত আছেন, আপনারা আপনাদের ঘরে গিয়ে এ রকম যদি কোনো ঘটনা হয়ে থাকে, সেই ব্যাপারে মা–বোনদের সতর্ক করবেন। আপনারা মুরব্বিদেরকে সতর্ক করবেন। যারা ভোটের আগেই এই সব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কীভাবে দেশকে বিক্রি করে দিবে, এ বিষয়ে তাদের (মুরব্বিদের) সতর্ক করতে হবে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমরা দেখেছি ঢাকা শহরসহ কিছু বড় বড় শহরে কিছু মেগা প্রজেক্ট হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিও হয়েছে সেই সময়ে। আমরা যেমন খুন দেখেছি, গুম দেখেছি, মিথ্যা মামলা দেখেছি, গায়েবি মামলা দেখেছি, ঠিক একইভাবে আমরা প্রচণ্ড রকম দুর্নীতিও দেখেছি। মেগা মেগা দুর্নীতি দেখেছি আমরা সেই সময়ে। এই অবস্থার পরিবর্তনের সময় চলে এসেছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। কিন্তু এই অবস্থার পরিবর্তন যদি করতে হয়, ঠিক পাঁচ তারিখে, পাঁচ তারিখে দল–মতনির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা যাঁরা ভোটার, আপনাদের সকলকে ভোটকেন্দ্রে নেমে আসতে হবে।’

তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে। কারণ, এই বাংলাদেশ কীভাবে চলবে, কীভাবে চলবে না, বাংলাদেশে কী হবে, হবে না, তার সিদ্ধান্ত নেওয়ার মালিক এই দেশের জনগণ।

টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি, টুপির ঐতিহ্য তুলে ধরে এ জেলাকে পর্যায়ক্রমে শিল্পের শহরে পরিণত করার আশ্বাস দেন তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রম করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে। তাহলেই একমাত্র আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারব।’

টাঙ্গাইল শহর বাইপাস সড়কের দরুন চরজানা এলাকায় আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুস সালাম (পিন্টু), ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের প্রার্থী আহমেদ আযম খান, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু), টাঙ্গাইল-৭ আসনের প্রার্থী বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-১ আসনের প্রার্থী ফকির মাহবুব আনাম, টাঙ্গাইল-৩ আসনের প্রার্থী এস এম ওবায়দুল হক, টাঙ্গাইল-৪ আসনের প্রার্থী লুৎফর রহমান ও টাঙ্গাইল-৬ আসনের প্রার্থী রবিউল আওয়াল। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com