1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Title :
সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

মার্জিন ঋণের অনুপাত বাড়িয়েছে বিএসইসি

  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২, ৩.৫৬ পিএম
  • ১২০ Time View

পুঁজিবাজারে শেয়ার কেনার জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারহাউজের দেওয়া ঋণের (মার্জিন ঋণ) অনুপাত বেড়েছে। বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ রোববার (২২ মে) বিএসইসি এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

নতুন নির্দেশনা অনুসারে, মার্জিন ঋণের (Margin Loan) ঋণের অনুপাত (Loan Ratio) বাড়িয়ে ১:১ করা হয়েছে। অর্থাৎ গ্রাহকের নিজস্ব মূলধন ১০০ টাকা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাকে আরও ১০০ টাকা ঋণ দিতে পারবে। তবে ঋণ দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব এখতিয়ার।

আগামীকাল সোমবার থেকে মার্জিন ঋণের নতুন অনুপাত কার্যকর হবে।

তবে ঋণের অনুপাত বাড়লেও অন্যান্য শর্ত অপরিবর্তিত আছে। শর্ত অনুসারে, একটি কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (Price-Earnings Ratio) সর্বোচ্চ ৪০ পর্যন্ত মার্জিন ঋণ দেওয়া যাবে।

বর্তমান ঋণ-অনুপাত অনুসারে, একটি প্রতিষ্ঠানে গ্রাহকের ১০০ টাকা মূলধনের বিপরীতে সর্বোচ্চ ৮০ টাকা ঋণ দিতে পারে।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগকারীদের স্বার্থে মার্জিন ঋণের অনুপাত বাড়ানো হয়েছে বলে বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com