1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে ২০ শতাংশ কুমিল্লা কেন্দ্রীয় কারাগার অন্যত্র স্থানান্তরে শিগগিরই স্থান নির্ধারণের কাজ শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আবগারি শুল্ক বিষয়ে এনবিআর চেয়ারম্যানের সাথে আইবিসিএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৬.২৫ পিএম
  • ১৯২ Time View

২৬ জানুয়ারি ২০২৬, ইসলামিক ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে একটি  প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন ।

আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত বৈঠকে ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার উপর আবগারী শুল্ক হিসাবায়ন সংক্রান্ত প্রচলিত ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিং-এর মধ্যে বিদ্যমান পার্থক্যের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি মনোযোগের সাথে শুনেন এবং প্রচলিত আইনী কাঠামোর মধ‍্যে সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন ।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান ও এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে ট্যাক্স লিগ্যাল এন্ড এনফোরসম্যান্ট এর সদস্য এ কে এম বদিউল আলম, সিআইসি এর ডিরেক্টর জেনারেল আহসান হাবিব এবং ভ্যাট পলিসির মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লা খান, আইবিসিএফ এর অনারারী সেক্রেটারি নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং আইবিসিএফ এর সহকারি সচিব জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com