1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে ২০২৫ সালের সাফল্য পর্যালোচনা ও আগামীর কৌশল নির্ধারণ

  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১১.১৫ পিএম
  • ২০১ Time View

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের ব্যুরো ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইআইডি) -তে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘‘সমন্বয়, গতিশীলতা এবং অর্জন’’ এই প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিভিন্ন ফাংশনাল হেড, ব্রাঞ্চ এবং রিলেশনশিপ ম্যানেজারগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে ২০২৬ সালের জন্য ব্যাংকের কৌশলগত রোডম্যাপ নির্ধারণ করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। তিনি ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে অর্জিত সাফল্য- ব্যাংকের ধারাবাহিক গতি, শৃঙ্খলাপূর্ণ বাস্তবায়ন এবং গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

মূল বক্তব্যে তিনি প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আরও কার্যকর পদক্ষেপ, দায়িত্বশীল ঝুঁকি ব্যবস্থাপনা, উন্নত গ্রাহকসেবা এবং সকল ব্যবসায়িক খাতে জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, ব্যবসায়িক পোর্টফোলিওর গুণগত প্রবৃদ্ধি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে ব্যাংকের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করাতেও আহ্বান জানান তিনি।

সম্মেলনে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও সম্মুখসারির কর্মকতাবৃন্দ ২০২৫ সালের উল্লেখযোগ্য অর্জনগুলো পর্যালোচনা করেন, ২০২৬ সালের বাজেট নিয়ে আলোচনা করেন এবং আগামীর জন্য কার্যকরী লক্ষ্য নির্ধারণ করেন। এর মাধ্যমে ব্যাংকের জবাবদিহিতা ও গুণগত উৎকর্ষতার সংস্কৃতি আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানের মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, পরিচালনগত দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক, শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মুনাফা সৃষ্টিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com