1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Title :
নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৮.৫৫ পিএম
  • ১৯১ Time View

মোঃ সুজন আহাম্মেদ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রাজাবাড়ি হাট চেয়ারম্যান মার্কেটে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মরহুমা নেত্রীর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিল শেষে ৭নং দেওপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রায় এক হাজার গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হযরত আলী, সদস্য সচিব অ্যাডভোকেট আসরাফ মল্লিক, বিএনপি নেতা খুররুম সরকার, মো. বাবলু, আবদুর রউফ, যুবদল নেতা নয়ন, রউফ মেম্বারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় শত শত ধর্মপ্রাণ মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

উপস্থিত বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

আয়োজকরা জানান, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজনে: ৭নং দেওপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com