1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

পুঁজিবাজার সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, ৯ সাংবাদিককে বিএসইসির পুরস্কার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১০.৩৬ পিএম
  • ৩০৩ Time View

পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন ৯ জন সাংবাদিক। এদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে তিনজন বিজয়ী এবং ছয়জন বিশেষ পুরস্কার অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন— এই তিন ক্যাটাগরির প্রত্যেকটিতে ৩টি করে পুরস্কার দেওয়া হয়েছে। প্রত্যেক ক্যাটাগরিতে একজন বিজয়ী এবং দুইজন বিশেষ পুরস্কার অর্জন করেছেন।

প্রিন্ট ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সিনিয়র প্রতিবেদক আহসান হাবীব রাসেল। এই ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন সিনিয়র প্রতিবেদক জলিল রায়হান মুন্না এবং সিনিয়র প্রতিবেদক আনোয়ার ইব্রাহীম।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সিনিয়র প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা। বিশেষ পুরস্কার পেয়েছেন সিনিয়র প্রতিবেদক আতাউর রহমান এবং সিনিয়র প্রতিবেদক আলমগীর হোসেন।

অনলাইন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সিনিয়র প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম। বিশেষ পুরস্কার পেয়েছেন সিনিয়র প্রতিবেদক সাঈদ শিপন এবং সিনিয়র প্রতিবেদক এস এম এ কালাম।

পুরস্কারপ্রাপ্তদের প্রতিবেদন মূল্যায়ন ও মনোনয়নের জন্য ছয় সদস্যের জুরিবোর্ড কাজ করেছেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিএসইসির প্রতিনিধি এবং সাংবাদিক প্রতিনিধি ছিলেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত এই মর্যাদাপূর্ণ পুরস্কার পুঁজিবাজারবিষয়ক দায়িত্বশীল, তথ্যনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ এবারই প্রথম চালু করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা। পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ চালু করা হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com