1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ফরিদগঞ্জের দু প্রার্থীকে শোকজ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ২.৩৩ পিএম
  • ২৭২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাও. বিল্লাল হোসেন মিয়াজীকে শোকজ করা হয়েছে। এটি করেছেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও ফেনী সিভিল জজের বিচারক সবুজ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) এ বিজ্ঞ বিচারকের আদালত এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।

‎আদালতের আদেশ সূত্রে জানা গেছে, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দু প্রার্থী তাদের ফেসবুক পেজে এমন কিছু পোস্ট করেছে, যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের সামিল। যেমন-বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ভেরিফাইড ফেসবুক পেজ Lion Md Harunur Rashid থেকে গত ৬ জানুয়ারি ছবি ও ধানের শীষ প্রতীক সম্বলিত পোস্টার ‘হারুন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লিখা যুক্ত করে পোস্ট করা হয়। একই ভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী মাও. বিল্লাল হোসেন মিয়াজীর ফেসবুক billal Hossain miaji থেকে ছবি ও প্রতীক সম্বলিত ৭ জানুয়ারি ‘১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন’ লিখা যুক্ত ছবি পোস্ট করা হয়। এছাড়া ‘বিল্লাল মিয়াজী ভাইয়ের সমর্থক গোষ্ঠী’র ফেসবুক পেজ থেকেও এই ধরনের নির্বাচনী প্রচারণা নিয়মিত পোস্ট করা হচ্ছে। যেটি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়।

‎যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫- এর ৩ ও ১৮ বিধির লঙ্ঘন এবং বিধি ২৭ ও তদপঠিতব্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১খ (৩) (ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। তাই তাদের উভয়কে কারণ দর্শানোর নোটিস প্রদান করার স�

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com