1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

আবাদি জমি থেকে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটায় ম্যাজিস্ট্রেটের অভিযান

  • আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৯.২৭ পিএম
  • ১৯৭ Time View

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আবাদি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

ঘটনাটি ঘটে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতভিটা নামক এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি আবাদি জমি থেকে মাটি কেটে তা ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। এ সময় চলমান সড়ক সংস্কার কাজের মধ্যে দিয়ে মাটি ভর্তি ট্রাক্টর চলাচলের কারণে রাস্তার দু’পাশ ভেঙে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।

সড়কের দায়িত্বে থাকা এক কর্মকর্তা বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানকে ফোনে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। প্রথমে দুর্গাপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও পান্ডুল ইউনিয়নের ভূমি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা গিয়ে মাটি উত্তোলনের কাজ বন্ধ করতে নির্দেশ দিলেও দু’দিন পর আবারও একই স্থানে অবৈধভাবে মাটি কাটার কাজ শুরু হয়।

পুনরায় অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং ভবিষ্যতে আর মাটি উত্তোলন না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।

অভিযানকালে দুর্গাপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা, উলিপুর থানা পুলিশের সদস্যসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com