1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বগুড়ায় নিষিদ্ধ হাইড্রোজ ও চিনি মিশ্রণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা, ৫০ কেজি গুড় ধ্বংস

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৯.৫৯ পিএম
  • ৩১৫ Time View

ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ উপাদান মিশ্রিত প্রায় ৫০ কেজি গুড় জনসম্মুখে ধ্বংস করা হয়।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া জেলার সদর উপজেলার ফাপোড় ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোজাম্মেল মিয়া নামে এক ব্যবসায়ীর তৈরি গুড়ে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ এবং খেজুরের রসের সঙ্গে চিনি মিশ্রণের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

অভিযান চলাকালে দেখা যায়, সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব অপরাধের দায়ে রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় হাইড্রোজ ও চিনি মিশ্রিত আনুমানিক ৫০ কেজি ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের ভেজাল ও ক্ষতিকর খাদ্য উৎপাদন ও বিপণনে জড়িত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন।

অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার কম্পিউটার অপারেটর আব্দুল কাদের এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলাম। অভিযানে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা প্রদান করে।

বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, জনস্বার্থে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনস্বাস্থ্য রক্ষায় কেউ আপস করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com