1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

বগুড়ায় পাওনা টাকা সংগ্রহে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, ধানক্ষেতে মিললো মৃত্যুদেহ

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৯.৩৮ পিএম
  • ১৪৮ Time View

বগুড়ার শেরপুরে হামিদুল মন্ডল নামের এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হামিদুল মন্ডল (৫০) একই গ্রামের মৃত মমতাজ মন্ডলের ছেলে এবং পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ব্যবসার পাওনা টাকা সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হামিদুল মন্ডল।

এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রোববার সকালে স্থানীয়রা গ্রামের পাশের মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে শেরপুর থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শেরপুর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com